হৃদয় দিলাম সোঁপে

0

ক্বাবার প্রেমে মন রাঙিয়ে
আঁকি ক্বাবার ছবি,
কতো ভালো -বাসি ক্বাবার
জানে মাওলা সবি।

গভীর রাতে অতল ঘুমে
স্বপ্নে দেখি ক্বাবা,
ক্বাবার স্পর্শে ভরবো হৃদয়
মনে মনে ভাবা।

মনের আশা পূরণ করো
মাওলা মোরে তুমি,
যেথায় গেলে পাবো নবীর
কদম ছোঁয়া ভূমি।

আমি অধম অনেক পাপী
তুমি অন্তর্যামী,
দুহাত তুলে প্রার্থণায় যে
আমি মুক্তি কামি।

অন্তর আমার দিবস রাতে
তোমা নামটা জপে,
পাপ কালিমা মুছতে আজি
হৃদয় দিলাম সোঁপে।

মরণ যেনো হয় গো মাওলা
ক্বাবা চোখে দেখে,
নবীর কদম…….ছোঁয়ার ধূলি
নেবো চোখে মেখে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গল্প

#গল্প রূপকথা আফছানা খানম অথৈ পৃথিবীর সব প্রেমই কি পূর্ণতা পায়? কিছু প্রেম জন্ম নেয় শুধু হৃদয়ের গোপন কুঠুরিতে, নিঃশব্দে

Leave a Reply