কবিতা – ঈদের পরেই পরিক্ষা

1

ঈদের পরেই পরিক্ষা

লেখক – নিয়ামত উল্লাহ আল আমিন

প্রথম প্রকাশ : ১৯ এপ্রিল, ২০২৩

দশটি বছর কেটে গেলো
পেলো যতো শিক্ষা,
তেইশের এসএসসি ব্যাচ
ঈদের পরেই পরিক্ষা।

দশটি বছর কাটালো ঈদ
হাসি-খুশি আনন্দে,
এবার ঈদে হচ্ছে না আর
খুশির আমেজ স্বাচ্ছন্দ্যে।

করোনা আর লকডাউনে
বছর গেলো পেরিয়ে,
পরিক্ষা তারা দিচ্ছে এবার
ঈদের খুশি এড়িয়ে।

রমজানেরই ত্রিশ রোজা
ঈদের কাছে ঘনিয়ে,
সময়ের প্রহর গুনছে
পরিক্ষা জানিয়ে।

ঈদ যে আবার পাবে তারা
হায়াত থাকলে নসিবে,
পরিক্ষা যে দিতেই হবে
হুকুম জারি সচিবে।

পরিক্ষাটা দিলেই তবে
পাবে কিছু শান্তি,
অগ্রসর হচ্ছে তারা
দূর হবে যত ক্লান্তি।

©officialniyamatullah


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

Niyamat Ullah Al Amin

Author: Niyamat Ullah Al Amin

A Writer

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

দ্বিত্ব

দ্বিত্ব বিপ্রতীপ অপু কী ব্যাপার এমন স্তব্ধ হয়ে বসে আছো ক্যানো? অফিস থেকে ফিরে নিজের রুমে ঢুকে স্বামীকে রকিং চেয়ারে

গল্প

#গল্প রূপকথা আফছানা খানম অথৈ পৃথিবীর সব প্রেমই কি পূর্ণতা পায়? কিছু প্রেম জন্ম নেয় শুধু হৃদয়ের গোপন কুঠুরিতে, নিঃশব্দে

অনন্ত প্রস্থান

কিসের জন্য এই ধরাতে মানুষ রূপে আসা, যেতেই হবে জেনেও তবে বাঁধো মোহের বাসা। মিথ্যে মায়ার এই বাঁধনে বৃথাই মরি

One Reply to “কবিতা – ঈদের পরেই পরিক্ষা”

Leave a Reply