প্রহেলিকা

0

মানব জীবন বড়োই জটিল
আচম্ভে রয় বাঁধা,
সহজ হয়না জীবন যাপন
যেন গোলক ধাঁধা।

ভাবনা গুলো এলোমেলো
নানান ছন্দে ভাসে,
সময় ভেদে জোয়ার ভাটার
মত সুখ-দুখ আসে।

কোথায় আছে সুখ লুকিয়ে
পাবো কেমন করে,
সুখের লাগাম ধরতে গিয়ে
যাচ্ছে জীবন ঝরে!

তবুও দেখছি চোখের কোণে
আলেয়ার ওই আলো,
এমন ভাবনায়.. আশার স্বপ্নে
যাচ্ছে জীবন ভালো।

দমকা হাওয়া যাচ্ছে বহে
সয়ে যাচ্ছি মনে,
মনের কথা যায় না বলা
যেন কারোর সনে।

বাস্তব জীবন অনেক কঠিন
দগ্ধ করে কায়া,
আসবে কবে জীবনে মোর
তৃপ্ত শীতল ছায়া।

জীবনের শেষ প্রান্তে এসে
বুঝছি জীবন দামি,
জীবন মোরে মহান করবে
ভাবছি তবুও আমি।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

নতুন দিনের ডাক

নতুন দিনের ডাক — মোঃ রুহুল আমিন নতুন দিনের ডাক এসেছে কাটুক মনের ছায়া, উষার রবি আনলো ডেকে ভাঙতে ঘুমের

গাছ লাগাই, দেশ বাঁচাই

আজকে দিনে সবাই মিলে সবুজ রঙে মাখ, দেশ বাঁচাতে গাছের চারা যতন করে রাখ। সবুজ ডালে ফুলের কুঁড়ি মেলবে দুটি

হাসির হাট

হৈ-চৈ আর হাসির চোটে ঘুম উড়েছে ভাই, এমন মজার কাণ্ড শুনে হাসেনি কেউ নাই। মথুর বাবু হাসতে গিয়ে খেলেন বিষম

সত্যের জয় বার্তা

দেশের মানুষ অপরাধীর স্বচ্ছ বিচার চায়, ভুল করেছে যে মানুষটি কঠিন শাস্তি পায়। আইন সবার জন্য সমান নিয়ম মেনে চলে,

Leave a Reply