আঁধার – ভাস্কর পাল

0

আঁধার

  • ভাস্কর পাল

 

আঁধার নামিবে বলে পাখির দল উড়ে চলে

দূরের হতে ঘরের তরে!

কীসের মায়াতে সন্ধ্যা নেমে আসে

উদাস দিনের শেষে

কাটে আলোর আভা, কাটে রবির প্রভা

দিনের অন্তিম বৈকালে।

ঢোলে পড়ে পশ্চিমে ক্লান্ত রবি বিশ্রামে

দিনের অন্ত ঘটিয়ে।।

আঁধার নামিবার তরে গৃহে গৃহে আলো জ্বলে

জ্বলে ওঠে ল্যাম্পপোস্টের আলো আঁধার কাটাতে।

কাজ সেড়ে বাড়ি ফেরে কত না পথিক সব

বেড়িয়েছিল যারা প্রভাত হতে।।

স্বঙ্খ ধ্বনি শোনা যায় দূর হতে দূরে গৃহে গৃহে

রাত্তির কে আহব্বান জানাতে।

ঝিকিমিকি তারারা সব ফুটে ওঠে আকাশেতে

দিবা কালে লুকায় ছিল মেঘেদের মাঝে।।

ওঠে চন্দ্র, কখনো কখনো অর্ধ হতে পূর্ণ

নিয়ে এক কাল্পনিক আলো।

জোনাকিরা ঝিকিমিকি আলো দেয় মিটিমিটি

ঝিঁঝিঁ পোকা করে ঝিঁঝিঁ।।

ক্লান্ত হয়ে ঝিমিয়ে ঝিমিয়ে মিটমিটিয়ে জ্বলে নেভে

নিশি তারারা রাত্রি জাগে নতুন দিনের অপেক্ষাতে।

আঁধার রাতের অন্ধকারে কত অজানা লুকায় থাকে

দিবা রবির নবীন আলোয় সব আঁধার যায় মুছে।।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply