খোলা আকাশের নীচে – ভাস্কর পাল

0

খোলা আকাশের নীচে

  • ভাস্কর পাল

 

এক পড়ন্ত রোদের দিনের শেষে,

খোলা আকাশের নীচে;

একাকিত্বের সঙ্গী করে নেই

দিগন্তে বিস্তৃত খোলা আকাশেকে।

 

আকাশটা আজ আমার মতোই শান্ত।

আমার মতোই স্তব্ধ।

জলভেজা আয়নার মতো

সেই আকাশে দেখছি নিজের প্রতিচ্ছবি।

রবি আজ বড্ড ক্লান্ত,

ঢোলে পড়েছে পশ্চিম প্রান্তে!

আকাশটাকে শোভিত করেছে

কমলা রঙের ছন্দে।

সেই আকাশে দেখতে পাচ্ছি-

অতীতের ফেলে আসা

এক একটা দিন।

নিজের হাতে শেষ করা

নিজের তৈরী স্বপ্ন গুলো।

আজও মনে পড়লে

অজান্তেই বেরিয়ে আসে জল।

নিঃসঙ্গতা কাটিয়ে উঠতে,

বন্ধুত্বটা করেই ফেলেছি!

খোলা আকাশের সঙ্গে।

যার কোলে কত গ্রহ তারা আশ্রয় খুঁজেছে ;

আমার চোখের জল লোকানোর মতো

আমিও একটা জায়গা নিয়েছি করে

এই অসহায় আকাশের বুকে।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

পরম প্রিয় দাদি

পরম প্রিয় দাদির ছিল আদর মাখা মুখ, দেখলে দাদির সোনা মুখটা পেতাম মনে সুখ। দাদির সাথে খুব আদরে ছোট বেলা

শাপ- এর আমন্ত্রন

থাকেনা কেউই আজ সেখানে, ঐ পোড়ো রাজবাড়ির পাশে মোর ঘর। একসময় ওটি ছিল ঝাঁ চকচকে, আলোয় মোড়া স্বর্ণ সম দিঘীর

কবিতা মাথার তাজ আফছানা খানম অথৈ

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ #booklovers #students #kobita #teaching শিশুকালে শিক্ষক আমাদের দিয়েছিলেন শিক্ষা তাদের মতো এমন করে কেউ

অন্তর্লোকের কণ্টকবীথি

অন্তর্লোকের শূন্যবাগানে চিন্তার বৃক্ষ জন্মে রাত্রির বীজ থেকে, বিষাক্ত নিঃশ্বাসের প্রাণীর কাঁটার জিহ্বায় হাসে প্রতারণার পরাগ, ঈর্ষা পোষে কৃত্রিমতায়, বিদ্বেষের

Leave a Reply