বাউন্ডুলে – ভাস্কর পাল

0

বাউন্ডুলে

  • ভাস্কর পাল

 

সেই তো ছিল পাড়ার রক,

দশটা বাজার সাথে সাথেই ছুটে যাওয়া।

সেই তিনটে মূর্তি এক হওয়া।

রোজ শিশুরা যেত স্কুলেতে

তাকিয়ে থাকতো সেই রকের দিকে চেয়ে।

সিগারেটের ধোঁয়া আর হাতে তাসের পাতা,

পড়াটাকে মাতিয়ে রাখতো হুংকারে।।

সবাই জানতো হবে না কিছুই-

এভাবে তাস পিটিয়েই যাবে চলে

ছোকরা তিনটের।

নেই তাদের ভাবোনা – নেই তাদের টাকার লালসা।

তবু তারাও মানুষ।

আছে অধিকার – আছে বাঁচার কামনা।।

একদিন কাটলো তারা এক লটারি;

ভাগ্যে যে থাকবে কখনোই ভাবেনি।

মোটা টাকা আসলো সেই বাউন্ডুলে গুলোর হাতে

কিন্তু করবে কি?

তাদের তো নেই অক্ষর জ্ঞান

নেই তাদের টাকার দরকার,

অভাব বলতে ছিল একটু শান্তির!

 

বিলিয়ে দিল অর্থের সমস্তটাই এক অনাথ আশ্রমে

এতেই তারা পেল খুঁজে বাঁচার অদ্ভুত এক শান্তি।।

 

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply