যাত্রা – ভাস্কর পাল

0

যাত্রা

  • ভাস্কর পাল

 

পথে বড্ডো বিপর্যয় উড়িয়া আসে ধূলি

স্মরণে স্তম্ভিত ফেলে আসা পথ গুলি-

নির্জন আলোতে পাতানো সব পথ

যাত্রীরা ছুটে চলে নিজ নিজ গন্তব্যে সব।

 

আশায় আশায় স্বপ্ন গুলো

ভাঙলো কেমন মনের আগোল

বাঁধন ভাঙিয়া ছুটে চলে

দুমড়ে মুছড়ে ইচ্ছা সকল।

 

পথের দিশা নেই যে জানা

কোণ পথেতে যাওয়ায় মানা!

টানছে জীবন ছন্দ ছাড়াই

যাত্রা পথ কেমন ছন্নছাড়া।

 

উড়িয়ে ধূলি পথের পানে

নেই যে কেউ কারোর সনে

একলা জীবন একলা মন

যাত্রীরা সব একলা সকল।

 

জীবন যুদ্ধে সঙ্গ নাহি

একার পথে একাই দামী

যাত্রা পথের যাত্রী হয়েই

কাটছে জীবন পথ পেরোতেই।।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply