বনলতা সেন তুমি আছ সারাবেলা

0

বনলতা সেনের বাড়িতে আমি কতবার গিয়েছি কেউ জানেনা।

বনলতা সেনের বাড়িতে আমি রোজ রাতে যেতাম।

সে চুপিচুপি আমার কাছে আসত।

এসে বলত, ‘তোমাকে আমি ভালবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবনা ‘।

একদিন তো আমাকে শর্বতী মিঠা’র গুড় খাইয়ে ছেড়েছিল।

আজ সেই বনলতা সেন মারা গেছে, আজ আমি কি করব?

আজ আমি তার জন্য প্রার্থনায় বসব?

তার জন্য প্রার্থনা করে কি হবে?

সে তো আর ফিরে আসবেনা।

তাহলে তার জন্য দুকলম লিখব?

তার জন্য দুকলম লিখে কি হবে?

ফিরে  আসা মানুষ কি আর ফিরে আসে!

তার চেয়ে বরং আমি এক কাজ করি, তার নামে দুটি ছবি আঁকি।

তার একটি দেখে যদি নতুন কোন বনলতা সেন আমার কাছে আসে।

নতুন কোন বনলতা সেন আসলে বলব, এতদিন কোথায় ছিলে?

আমি তোমার জন্যই অপেক্ষায় ছিলাম।

সে যদি এক গাল লাল হাসি  উপহার দেয়  আমি তাকে  লাল বেনারসি ফিতা উপহার দেব।

সে যে মোর স্বপ্নে, সে যে মোর কথায়, সে যে মোর নাচে;

আমি তাকে কেমনে ভুলে থাকব?

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply