কবি – ভাস্কর পাল

0

কবি

  • ভাস্কর পাল

 

কবি মানেই সুর গুলো সব

বন্দি করে কলম খাতায়,

কবি মানেই দারিদ্রতার

চিহ্ন ফোটে বইয়ের পাতায়।

 

কবি মানেই গোছ করা সব

হরেক রকম শব্দ পুচ্ছ,

কবি মানেই স্নিগ্ধ মধুর

মন ভোলানো শান্তি গুচ্ছ।

 

কবি মানেই কি মহান ব্যাক্তি!

আসলে-তো মানুষ তিনি,

অনুভূতির ঢেউ তুলেছে

পেট চালাতে লিখছে যিনি।

 

কলমের সেই কালির ছটায়

শব্দ নিয়ে করেন খেলা,

পাঠকের মন বশীভূত হয়

ছন্দ-মাত্রার যুগ্ম মেলা।

 

কবির হাতের কোমল স্পর্শে

পাঠক গণের মন হারায়,

লেখার মধ্যে প্রস্ফুটিত

বর্তমানের কঠোর সময়।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

পরম প্রিয় দাদি

পরম প্রিয় দাদির ছিল আদর মাখা মুখ, দেখলে দাদির সোনা মুখটা পেতাম মনে সুখ। দাদির সাথে খুব আদরে ছোট বেলা

শাপ- এর আমন্ত্রন

থাকেনা কেউই আজ সেখানে, ঐ পোড়ো রাজবাড়ির পাশে মোর ঘর। একসময় ওটি ছিল ঝাঁ চকচকে, আলোয় মোড়া স্বর্ণ সম দিঘীর

কবিতা মাথার তাজ আফছানা খানম অথৈ

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ #booklovers #students #kobita #teaching শিশুকালে শিক্ষক আমাদের দিয়েছিলেন শিক্ষা তাদের মতো এমন করে কেউ

অন্তর্লোকের কণ্টকবীথি

অন্তর্লোকের শূন্যবাগানে চিন্তার বৃক্ষ জন্মে রাত্রির বীজ থেকে, বিষাক্ত নিঃশ্বাসের প্রাণীর কাঁটার জিহ্বায় হাসে প্রতারণার পরাগ, ঈর্ষা পোষে কৃত্রিমতায়, বিদ্বেষের

One Reply to “কবি – ভাস্কর পাল”

Leave a Reply