পাগলামী

0

আমিও পাগল তুমিও পাগল।অথচ আমাদের মধ্যে ভালবাসা হলনা। আমাদের মধ্যে ভালবাসা হলে কি না হতঃ ‘আমরা একে অপরকে ধরে গলাগলি খেতাম।আমাদের নিয়ে সবাই হাসত।আমরা বলতাম, ঐ তুই হাসছিস্ কেন্? বলত, দুই পাগলের কান্ড দেখে। আমরা বলতাম পাগল কয়জন হতে পারে!

তোমাকে নিয়ে গল্প হত, তুমি এক পাগলের প্রেমিক। আমাকে নিয়ে গল্প হত, আমি এক পাগলের প্রেমিক। আমরা বলতাম, পাগল তো পাগলের জন্যই পাগল হবে!

আমরা দুজন একসাথে বেড়াতে যেতাম।আমাদের দেখে কোন এক পাগল বলত, ঐ যে পাগলের দল! আমরা বলতাম, পাগল না হলে কেউ পাগল বলে!

তুমি আমার কাঁধে লাল জবা ফুল গুঁজে দিতে, আমি তোমার কাঁধে লাল জবা ফুল গুঁজে দিতাম।আমাদের বলত, এক পাগল আরেক পাগলের কাঁধে লাল জবা ফুল গুঁজে দিয়েছে! আমরা বলতাম, পাগল তো পাগলের কাঁধেই  লাল জবা ফুল গুঁজে দিবে!

তুমি রাত নিশীথে আমার জন্য পথের ধারে দাঁড়িয়ে থাকতে, আমি রাত নিশীথে তোমার জন্য পথের ধারে দাঁড়িয়ে থাকতাম।সবাই বলত, এক পাগল আরেক পাগলের জন্য  ঘর-বাড়ি ছেড়েছে!  আমরা বলতাম, পাগলের  কি কোন ঘর-বাড়ি থাকে?

আমাদের নিয়ে গল্প হত, এক পাগল আরেক পাগলকে নিয় গল্প করছে। আমরা বলতাম, পাগল তো পাগলের গল্পই করবে!’

কিন্তু ঘটনা হচ্ছে, আমরা এখনও  সেই পাগলের দেখা পাইনি যে পাগল রামখাল বিলে দৌড়াদৌড়ি করে। কারন, সেই পাগল হতে না পারলে কেউ বলবেনা, এরা সত্যিকারের পাগল হয়েছে।সেই পাগল কোথায় আছে কেউ কি বলতে পারবে?  যদি পারে দেখতে যাব!  দেখব, সে কি শিকল দিয়ে বাঁধা না ছুটাছুটিতে ব্যস্ত!


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বনলতা এক্সপ্রেস- লেখক ডট মি

বনলতা এক্সপ্রেস মুভি রিভিউ: জীবনের স্টেশনে সম্পর্কের এক মায়াবী যাত্রা

রেলগাড়ির ঝকঝক শব্দ আর জানালার বাইরে বয়ে চলা অন্ধকার রাত—এই প্রেক্ষাপটে যদি একদল মানুষের বিচিত্র জীবনের গল্প বলা হয়, তবে

ঘর জামাই কবিতা আফছানা খানম অথৈ

কবিতা ঘর জামাই আফছানা খানম অথৈ ঘর জামাই ঘরে থাকে বউয়ের বাপের বাড়ি স্ত্রীর পাশে দিবানিশি করে ছড়াছড়ি। বউয়ের হুকুম

কবিতা ঈদের আনন্দ আফছানা খানম অথৈ

#কবিতা ঈদের আনন্দ আফছানা খানম অথৈ রমজানের সেই সিয়াম শেষে এলো খুশির দিন চাঁদের হাসি আকাশ জুড়ে ভাসে রঙিন ঋন।

কবিতা রোজা আফছানা খানম অথৈ

#কবিতা রোজা আফছানা খানম অথৈ রোজার দিনে সবার মনে নামে শান্তির ছায়া ক্ষুধা তৃষ্ণা সহ্য করে পাই আল্লাহর মায়া। সাহরির

4 Replies to “পাগলামী”

    1. আপনি কি আপনার লেখা কখ‌নো পড়েছেন? কীসব পাগল ছাগলদের লেখা!! লেখার আগাগোড়া কিছু আছে? এইসব লেখা কি কোনো সুস্থ মানুষ লিখতে পারে?

Leave a Reply