চোরাবালি

0

দিন মাস বছর জীবন জুড়ে
শতাব্দী নাম নেই!
কতো বড়াই –করছো মানব
ভাবছো তুমি সেই।

খুব সহজেই—-হারিয়ে যায়
কতো রঙিন দিন,
তার পরে ও লোক ঠুকিয়ে
করলে যত ঋণ।

বয়স ভারে যাচ্ছো তলায়
হও না তবুও চুপ?
একদিন তবে ঠিকই দিবে
চোরাবালি ডুব!

মরণ কোলে পড়বে সেদিন
সুখের দিবে ঘুম!
কোথায় যাবে আধিক্য ওই
জাঁকজমক ধুম।

স্মরণ করবে কেমন ভাবে
তোমার দেহের নাম,
কোথায় রবে তোমার বিশাল
জোর ক্ষমতার দাম।

চোরাবালি —-কাড়ছে জীবন
যাচ্ছো তলায় রোজ,
দেখার চোখে দেখলে বুঝবে
তবেই করো খোঁজ।

ঊঠার আশা —-বৃথাই চেষ্টা
বাঁচতে যদি চাও,
কর্মের মাঝেই মানব সেবায়
উজাড় করে দাও।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গল্প

#গল্প রূপকথা আফছানা খানম অথৈ পৃথিবীর সব প্রেমই কি পূর্ণতা পায়? কিছু প্রেম জন্ম নেয় শুধু হৃদয়ের গোপন কুঠুরিতে, নিঃশব্দে

2 Replies to “চোরাবালি”

Leave a Reply