নাম নিয়ে আছি

0

আমার আমিকে আমি চিনি কিভাবে?  আমার একটি নাম আছে সে নাম দিয়ে।

সে নাম  কি ‘সুন্দর’?

হ্যাঁ, ‘সুন্দর’। তাইতো আমি আজ বেঁচে আছি। সে নাম যদি ‘সুন্দর ‘ না হত আমি মরে যেতাম।

সে নাম কি আর কারো আছে?  না, আর কারো নাই। তাহলে আমার বাঁচা আরো সুন্দর হবে।

সে নাম কেউ কাউকে বলেছিল? না, কেউ কাউকে বলেনি।তাইতো সে গতরাতে জলপাই পাতার বাঁশি বাজায়নি।

সে নাম যদি কেউ কাউকে বলত সে জলপাই পাতার এমন বাঁশি বাজাত যে বাঁশি শুনে কারো চোখে ঘুম থাকতনা।

একদিন অনামিকা ঘুম থেকে উঠে দেখে তার জলপাই পাতার বাঁশি নেই। সে বলে, ‘কে নিয়েছে? কে নিয়েছে?’ শেষ পর্যন্ত খবর এল অয়ন নিয়েছে। সে বলে, তুই আমার জলপাই পাতার বাঁশি নিয়েছিস বলেইতো আমি গতরাতে বাঁশি বাজাতে পারিনি।

আজ অয়নের জন্মদিন আজ অনামিকা কি করবে?  আজ অনামিকা মনের মত করে জলপাই পাতার বাঁশি বাজাবে।কারন, জলপাই পাতার বাঁশি বাজানো যে তার বড় শখ।

সে নাম নিয়ে কোন গল্প হয়েছে?  হ্যাঁ, হয়েছে । সেটা কি অনামিকার দুচার কথা? হ্যাঁ, অনামিকার দুচার কথা।অনামিকার খবর গল্প না হলে যে নয়।

সে নামের তপস্যা করতে করতে মরে গিয়েছেন, বাবু সিন্ধু রায় মালো।মরার আগে তিনি বলেছেন, এ নামের জন্য আমি মারা যাচ্ছি। আমি যদি সে নামের জন্য মারা যাই তাহলে আমার গল্প করবে কে?


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

রুপ বদল আফছানা খানম অথৈ

#রুপবদল আফছানা খানম অথৈ বাংলাদেশের রাজনীতি অবস্থার প্রেক্ষাপটে পরিবর্তন হয়।আমরা যতটুকু দেখলাম,সরকার যখন ক্ষমতায় আসে তখন দুই তৃতীয়াংশ মানুষ তার
Happy new Year

Happy New Year 2026 – শুভেচ্ছা বাণী ও ক্যাপশন

Happy New Year 2026 – শুভেচ্ছা বাণী ও ক্যাপশন নতুন বছর ২০২৬ আপনার জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি আর সফলতা।

নষ্ট ছেলে আফছানা খানম অথৈ

গল্প নষ্ট ছেলে আফছানা খানম অথৈ খুনি রাহুলের আজ ফাঁসি হবে।দশ বছর আগে সে এক রাজনীতিক নেতাকে প্রকাশ্যে স্টেজে বক্তৃতা

কামবাসনার খেলা

লালন গানে লালন তত্ত্বের চলে লালন মেলা, গাঁজার টানে ভক্তের চলে কামবাসনা খেলা। আমির সাথে আমির পেতে লালন গাহে গান,

Leave a Reply