বৈশাখ মানে ফলের রাজ্যে

0

বৈশাখ এলে আম কাঁঠালে
মধুর ঘ্রানটা পাই,
বাজার থেকে রঙিন ফল সব
কিনে মোরা খাই।

বৈশাখ মাসে আকাশ কাঁদে
ঝড় বৃষ্টি ও হয়,
গুড়ম গুড়ম আকাশ ডাকলে
ভীষণ লাগে ভয়।

ঈশান কোণে ঝড়ো হাওয়া
কালবৈশাখীর ডাক,
মেঘলা গগন গর্জন বর্ষণ
গর্জনের ওই হাঁক।

বৈশাখ মোদের বাংলা সনের
নব্য পহেলা দিন,
হালখাতায় আজ দেনাপাওনার
মেটায় সকল ঋণ।

কালের নিয়ম মেনেই সবাই
নতুন বরণ করে,
পিঠা পায়েস…. উৎসব বহে
বাংলার ঘরে ঘরে।

নতুন প্রভাত উষার আলো
একটা রঙিন ভোর,
নতুন বছর….. নতুন ভাবে
রবে প্রাণে জোর।

বৈশাখ বরণ নতুন রূপে
আল্পনা এঁকে দেয়,
ইলিশ পান্তার দারুন স্বাদটা
লঙ্কা মরিচে নেয়।

নববর্ষের ….দারুন আমেজ
মুগ্ধতার ওই রেশ,
বৈশাখী ওই সাজসজ্জা তাই
দেখতে লাগে বেশ।

বৈশাখী ওই মেলা প্রাণবন্ত
বাংলা সভ্যতায় আজ,
বৈশাখ বরণ নবীন প্রাণে
নতুনত্বের ওই সাজ।

বহুত খুশির ঢল নেমেছে
বাংলা নব-বর্ষে,
নিজ সংস্কৃতি উৎসব মেতেই
বাঙালি আজ হর্ষে।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা ঈদের আনন্দ আফছানা খানম অথৈ

#কবিতা ঈদের আনন্দ আফছানা খানম অথৈ রমজানের সেই সিয়াম শেষে এলো খুশির দিন চাঁদের হাসি আকাশ জুড়ে ভাসে রঙিন ঋন।

কবিতা রোজা আফছানা খানম অথৈ

#কবিতা রোজা আফছানা খানম অথৈ রোজার দিনে সবার মনে নামে শান্তির ছায়া ক্ষুধা তৃষ্ণা সহ্য করে পাই আল্লাহর মায়া। সাহরির

নারী জীবনের করুণচিত্র আফছানা খানম অথৈ

গল্প নারী জীবনের করুণচিত্র। আফছানা খানম অথৈ #magic #easter #game #conversation #storytelling জোলেখা মামার কাছে মানুষ।কারণ তার বাবা মায়ের দাম্পত্য

রুপ বদল আফছানা খানম অথৈ

#রুপবদল আফছানা খানম অথৈ বাংলাদেশের রাজনীতি অবস্থার প্রেক্ষাপটে পরিবর্তন হয়।আমরা যতটুকু দেখলাম,সরকার যখন ক্ষমতায় আসে তখন দুই তৃতীয়াংশ মানুষ তার

Leave a Reply