মাঝ রাত্তিরে কি মনে পড়ে কার?~হামীম আল ফুয়াদ ফাহিম

0

মাঝ রাত্তিরে কি মনে পড়ে কার?
মনে পড়ে মায়ের চোখ
মায়ের চোখের কোণায় লাইগা থাকা জলে
যে মহাসমুদ্রসম দু:খ লুকায়া আছে আমারে দেখবার জন্য
তার কথা।
মনে পড়ে মায়ের আঁচল
আঁচলের পাশখানি পেরেশান মরুভূমি
ওজুর পরে কতদিন আঁচলে মুখ মোছা হয় না
সেই ব্যথা।
মায়ের ঘাড়ে হাত দিয়া
আমি যে কত কথা কইতাম নির্দ্বিধায়
শত আবদারে চাইতাম সহসা
পূরণে তত বিচলিত ব্যাকুল আমার মা’য়।

মাঝ রাত্তিরে কি মনে পড়ে কার?
মনে পড়ে আমারে নরম বালিশে রাখতে
শক্ত জুতায় ফেঁটে চৌচির বাবার পা’য়
রোপিত নিম চারার মতো আমারেও
চির অমলিন রাখবার চায়।

~মাঝ রাত্তিরে কি মনে পড়ে কার?

২৯-০৮-২০২৩

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

পরম প্রিয় দাদি

পরম প্রিয় দাদির ছিল আদর মাখা মুখ, দেখলে দাদির সোনা মুখটা পেতাম মনে সুখ। দাদির সাথে খুব আদরে ছোট বেলা

শাপ- এর আমন্ত্রন

থাকেনা কেউই আজ সেখানে, ঐ পোড়ো রাজবাড়ির পাশে মোর ঘর। একসময় ওটি ছিল ঝাঁ চকচকে, আলোয় মোড়া স্বর্ণ সম দিঘীর

কবিতা মাথার তাজ আফছানা খানম অথৈ

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ #booklovers #students #kobita #teaching শিশুকালে শিক্ষক আমাদের দিয়েছিলেন শিক্ষা তাদের মতো এমন করে কেউ

অন্তর্লোকের কণ্টকবীথি

অন্তর্লোকের শূন্যবাগানে চিন্তার বৃক্ষ জন্মে রাত্রির বীজ থেকে, বিষাক্ত নিঃশ্বাসের প্রাণীর কাঁটার জিহ্বায় হাসে প্রতারণার পরাগ, ঈর্ষা পোষে কৃত্রিমতায়, বিদ্বেষের

Leave a Reply