শত্রু -২

0

আজ যদি আমি চলে যাই আমার মা কাঁদবে, বাপ কাঁদবে, ভাই কাঁদবে, বোন কাঁদবে ; এমন কেউ নেই যে কাঁদবেনা।শুধু কাঁদবেনা তুমি। কেন? আমি নাকি তোমার শত্রু ছিলাম! আমি নাকি তোমাকে দেখতে পারতামনা! আমি নাকি তোমাকে দেখলে নাক ছিটকাতাম! অথচ আমি তোমার জন্য নীরবে নিবৃতে ঘরের জানালার পাশে বসে কত কেঁদেছি তা কি তুমি জান? তুমি যেদিন পাহাড়ের ধারে হরিণ শাবক ডাকতে গিয়েছিলে সেদিন আমি জানালার গ্রিল ধরে কত হা হুতাশ করেছি তা কি তুমি জান? যে ছেলেটি তোমার জন্য পাগল হয়ে জীবন দিতে গিয়েছিল তাকে আমি বলে দিয়েছিলাম তুমি যদি  জীবন দাও আমি আমার জীবন সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে দেব।অথচ সেই তুমি আমাকে ভালবাসনা।আমাকে কর ঘৃণা। তাইতো আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার জীবন সম্পূর্ণ রূপে নিশ্চিহ্ন করে দেবই।তাতে যদি তুমি শান্তি পাও।

আমি শেষ হয়ে গেলে নিশ্চয়ই তুমি সাড়ে  সাত গজ উপরে উঠে লাফাবে, যে তোমাকে ভালবাসতনা তাকে ভালবাসবে, যার জন্য তোমার এ জীবন বৃথা তাকে বুকে টেনে নিয়ে আদর করবে।কোরো কোরো সব কোরো। তাতে যদি তোমার আত্মা শান্তি  পায়।তোমার আত্মা শান্তি না পেলে যে আমার আত্মা শান্তি পাবেনা। কারন, আমি যে তোমার শত্রু ছিলাম!

তুমি আমাকে ভালবাসনা বলেই কি আমি সাত পাহাড়ের কাছে গিয়ে নাচতে চেয়েছিলাম? তুমি আমাকে ভালবাসনা বলেই কি আমি তিন দিন  তিন রাত খাইনি? তুমি আমাকে ভালবাসনা বলেই কি আমি সাড়ে সাত দিন স্কুলের মসজিদে যাইনি!হ্যাঁ তাইতো! তাইতো তুমি যা ইচ্ছা তাই কর।এটাই যে সান্ত্বনা।

তোমার নামে কেউ যদি মালা গেঁথে গঙ্গা সাগরে ভাসিয়ে দেয় তাকে তুমি বলে দিও আমি তাকে ভালবাসতাম।তার জন্য জীবন দিতে চেয়েছিলাম।আজ যদি কেউ তোমার জন্য জীবন দেয় আমি তার জন্য জীবন দেব।কারন, এটাই যে ঠিক!


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা মহাপুরুষ আফছানা খানম অথৈ

#কবিতা মহাপুরুষ আফছানা খানম অথৈ স্ত্রীর চোখে স্বামী হলো মহাপুরুষ ভাই মনে প্রাণে ভালোবাসে ছলনা করেনা তাই। নিজে কষ্ট সহ্য

গল্প কাবিন ব্যবসা আফছানা খানম অথৈ

#গল্প কাবিন ব্যবসা আফছানা খানম অথৈ #education #school #summerfun #storytelling শিল্পপতি আরিফ হায়দার সবেমাত্র ব্যবসার হাল ধরেছেন।বিদেশ থেকে ডিগ্রী নেয়া

চলে রক্তের খেলা

জগৎ জুড়ে বর্ণ শ্রেণীর শুধুই বিভেদ চলে, কেউবা খুশি কেউবা কাঁদে জাতি তাহার ফলে। মানুষ মরলে খোঁজে আগে জাতের চিহ্ন

লাশ খাটিয়া

এই বসুধার মায়ায় পড়ে দিচ্ছি উজাড় করে, একলা যাবো শূন্য হাতে মাটির গহীন ঘরে। নিথর দেহে রইবো পড়ে কেউ নিবে

Leave a Reply