অদ্ভুত মানুষ

0

দোয়েল পাখি জানতো যদি
জাতীয় পাখি নিজে,
মোদের দেশে সম্মান তাহার
সবার কাছে কি’জে।

সম্মান কথা ভেবেই হয়তো
পোকা মাকড় খেতো,
বলতো দোয়েল আমি নয়তো
সব পাখিদের মতো।

দেশের সচিব মন্ত্রীর সম্মান
কামলার কাছে কতো,
বিবেক বোধে ভাবতো যদি
হয়তো নাকো নতো।

সম্মান কথা…ভেবেই মন্ত্রী
থাকতো সঠিক পথে,
দেশের কাজে নিবিড় থাকতো
চলতো আইন মতে।

শালীন পোশাক অধিক সুন্দর
বুঝতো যদি নারী,
পরতো নারী শালীন পোশাক
করতো নাকো আড়ি।

কিসের মাঝে অধিক সম্মান
একটু নাহি বোঝে,
সম্মান পেয়ে সম্মান খোয়ায়
আবার সম্মান খোঁজে।

মানুষ বড়োই অদ্ভুত জ্ঞানহীন
বোকার স্বর্গে আছে,
অধিক চাওয়া পূরণ করতে
তবুও মানুষ বাঁচে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গল্প

#গল্প রূপকথা আফছানা খানম অথৈ পৃথিবীর সব প্রেমই কি পূর্ণতা পায়? কিছু প্রেম জন্ম নেয় শুধু হৃদয়ের গোপন কুঠুরিতে, নিঃশব্দে

Leave a Reply