একঘেয়েমি – ভাস্কর পাল

0

একঘেয়েমি

  • ভাস্কর পাল

 

রোজ ঘুম ভাঙলে, আকাশে কেন চাঁদ দেখি না!

দিনের শেষে রোজ কেন আলো ফোটে না?

এই একঘেয়েমি আর যে আমার ভালো লাগে না।

নতুন রঙে কেন যে সব শুরু হয় না!

একঘেয়েমির রেশটাকে ভাসিয়ে দিয়ে আকাশেতে,

নতুন করে গড়বো জীবন, নতুন গানের ছন্দে।

রোজই কেমন দিন কেটে যায়,

করবো ভেবে হয় না করা।।

একঘেয়েমির রেশটাকে তবুও যে যায় না ভোলা।

ঘুম ভাঙলেই উঠতে হবে,

নিত্য দিনের রুটিন মতোই

আবার যে সব শুরু হবে।

যতই ভাবি নতুন জিনিস করবো আমি যেই,

একঘেয়েমির চিন্তা ভাবনা আসে মাথায় সেই।।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

দাতা করে রেখো

সবাই দাতা নিখিল বিশ্বে চাওয়াটা যে ভিন্ন, পাবার আশে চাইতে গিয়ে হচ্ছে আবার ছিন্ন। আসল মালিক ভুলে গিয়ে অন্য দারে

পরম প্রিয় দাদি

পরম প্রিয় দাদির ছিল আদর মাখা মুখ, দেখলে দাদির সোনা মুখটা পেতাম মনে সুখ। দাদির সাথে খুব আদরে ছোট বেলা

শাপ- এর আমন্ত্রন

থাকেনা কেউই আজ সেখানে, ঐ পোড়ো রাজবাড়ির পাশে মোর ঘর। একসময় ওটি ছিল ঝাঁ চকচকে, আলোয় মোড়া স্বর্ণ সম দিঘীর

কবিতা মাথার তাজ আফছানা খানম অথৈ

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ #booklovers #students #kobita #teaching শিশুকালে শিক্ষক আমাদের দিয়েছিলেন শিক্ষা তাদের মতো এমন করে কেউ

Leave a Reply