জীবন মানে

0

জীবন মানে কেবল স্বার্থপরের মত বেঁচে থাকা নয়,
জীবন মানে হলো-
পরের সেবায় নিজের জীবনকে নিয়োজিত করা।

জীবন মানে কেবল অহংকারের মত বেঁচে থাকা নয়,
জীবন মানে হলো-
সকল মানুষকে সমান চোখে দেখা।

জীবন মানে কেবল শিক্ষিত হয়ে জায়গা জমি ধন সম্পত্তি বৃদ্ধি করাই নয়,
জীবন মানে হলো-
সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে অর্জিত অর্থ
দরিদ্র অসহায় নিপীড়িত মানুষকে দান করা।

জীবন মানে কিন্তু অসৎ পথ বেছে নিয়ে মিথ্যার সঙ্গে বাঁচা নয়,
জীবন মানে হলো-
সৎ পথে থেকে সত্যের সাথে বেঁচে থাকা।

জীবন মানে কিন্তু ঈশ্বরকে না মেনে নাস্তিক জীবন পালন করা নয়,
জীবন মানে হলো-
যিনি জীবন দিয়েছেন জীবনের প্রতিটি মুহূর্তে তাঁকে স্নরণ করা তাঁর দেখানো নীতি আদর্শের পথ আজীবন মেনে চলা।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৬শে এপ্রিল,২০২৩, বিকাল ৫টা
বারুইপুর, দক্ষিণ ২৪ পরগণা


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গল্প

#গল্প রূপকথা আফছানা খানম অথৈ পৃথিবীর সব প্রেমই কি পূর্ণতা পায়? কিছু প্রেম জন্ম নেয় শুধু হৃদয়ের গোপন কুঠুরিতে, নিঃশব্দে

One Reply to “জীবন মানে”

Leave a Reply