ঝিলের জলে

1

ঝিলের জলে

মোঃ রুহুল আমিন

মেঘলা আকাশ আঁধার ঢাকা
ডাকে গর্জন করে,
ঈশাণ কোণে মেঘ জমেছে
নামবে বৃষ্টি ঝরে।

টাপুর টুপুর অঝোর ধারায়
আসবে বুঝি…..বৃষ্টি,
বাদল দিনে ঝাপসা চোখে
কাড়লো আজি দৃষ্টি।

গাছ-গাছালি ফুল- ফসলে
রূপের ঝলক.. লাগে,
শুকনো পাতা ভিজলে জলে
সজীব ছোঁয়ায় জাগে।

ক্ষেত -খামারে বাদল দিনে
কৃষক নাঙ্গল কাঁধে,
উর্বর জমি চাষের জন্য
তাইতো চাষি সাধে।

নাঙ্গল জোয়াল কাঁধে নিয়ে
যায় যে চাষির ছেলে,
সন্ধ্যা হলে ফেরে যখন
সূর্য্য মামা……হেলে।

আষাঢ় মাসে ঝিলের জলে
নানা ফুলের মেলা,
শিশু- কিশোর নাও বানিয়ে
করছে দেখো খেলা।

আষাঢ় মাসে শামুক ঝিনুক
থাকে বিলের জলে,
শিশু কিশোর কুড়ায় আনে
একটু খেলার ছলে।

আষাঢ় মাসে গগন জুড়ে
মেঘের আনা..  গোনা,
খালে বিলে ব্যাঙের ঘ্যাঙর
যাচ্ছে দেখো শোনা।

আষাঢ় মাসে জৌলুস ফোঁটে
গ্ৰামের বাড়ি বাড়ি,
তিল ও চালের ভাজা খেতে
নাই তো কোন যে আড়ি।

আষাঢ় এলো বর্ষণ নিয়ে
মাঠ প্রান্তর জুড়ে,
সূর্য মামার লালচে আভা
যায় যে দেখা দূরে।

 


আরো দেখুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply