তব প্রতি – ভাস্কর পাল 

0

তব প্রতি

  • ভাস্কর পাল

 

ওহে অন্তরিত পুষ্প কুঁড়ি, ফুটিয়া ওঠো তুমি

চরণও যুগলে স্থান নিয়ে উজ্জ্বল করো ভূমি,

নিষ্ঠুর পীড়নে নিংড়ে লও বৃক্ষ রসের ক্ষুধা

কত রাগিনী ছন্দ বাঁধে, অমর অমৃতের সুধা।

 

মৌন শান্তি সু-গম্ভীর তন্দ্রা, চন্দ্র সাঁঝে সজ্জিত

অকন্ঠীত সুরের মাধুরী গীতও মাঝে পুজ্জিত।

হে জলাধীর স্রোত মায়া স্নিগ্ধ শীতল অজানা ধারা

ভাসায় যায় কোন সুদূরে, নাহি জানা তার ঠিকানা।

 

পাতা ঝরছে হলদে হয়ে, বয়ে চলেছে বালুর রাশি

তারা’দের মাঝে অজানা মুখের দেখি গুপ্ত হাসি।

অঞ্জলি সাজায়ে পুষ্প মাল্য গেঁথেছি নিজ হাতে,

লাল রজনী, বন্য মালায় বরণ করিব প্রতি প্রাতে।

 

ধূসর মেঘে ঘনায় আকাশ, সাজে বিষণ্ণ বিকেল

জ্বলন্ত লাভার গরম আঁচে গলছে মনের শিকেল।

দিবা শেষের নিশি রাত্রি, গড়ে কত না অন্ধকার

উল্লাসিত পাগলী সাজে খোলা অজানা মনের দ্বার।

 

তাহার অভ্যাসে জ্বলিয়া ওঠে প্রদীপ শিখার আলো

তব প্রতি কত ছন্দ বাঁধা চিঠি, হয়েছে আজ কালো

কেশের রাশি খুলিয়া দিয়ে, উড়নচন্ডী মন সেজেছে

গাঢ় কাজলে চোখ রাঙিয়ে তব প্রতি মন মেতেছে।।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply