তোমাকে প্রথম কবে দেখেছি মনে নেই

0

শোন  কৃষ্ণ কলি তুমি কাকে ভালবাস আমাকে একটু জানাও।সে কি রোজ রাতে তোমাকে রজনীগন্ধা ফুল দিত? সে কি সন্ধ্যা হলেই তোমার কাছে এসে বসে থাকত?  সে কি তোমাকে দেখলেই গুনগুন করে গান শুরু করত? তুমি আমাকে একটু জানাও। কারন এসব কথা না শুনলে যে আমার ভাল লাগবেনা। সে যে আমার ভালবাসা ছিল। আমি যে তাকে নিয়ে দু’কলম লিখেছি।

তুমি আরও জানাবে সে এখন আর তোমার কাছে আসে কিনা, তোমাকে দেখলে ফুল ছুঁড়ে মারে কিনা, তোমাকে দেখলে খিলখিলিয়ে হেসে উঠে কিনা।যদি এসব করে তাহলে তাকে বলে দিবে এখন আর এসবের দরকার নাই, এখন আমার একজন আছে। তার জন্য আমার মন কাঁদে সে কথাও তাকে জানাবা।

সে যদি কখনও ক্লেভান যায় টানেল অফ লাভ দেখতে তাকে বলবা, আমাকে সাথে নিবে? আমি যে তার সাথে একটি প্রহর অতিবাহিত করতে চাই।

তার জন্য একটি মেয়ে রোজ রাতে বাঁশ বাগানের ছাদের তলে বসে কাঁদত সে কথাও তুমি তাকে জানাবা। সে যদি এতে খুশি হয় তুমি তাকে বলবে আমি এ খবর তাকে পৌঁছে দেব।

সে যদি লঙ্কা যেতে চায় তাকে না করে দেবে, সেখানে নাকি এক বিশাল বড় অজগরের জন্ম হয়েছে সে নাকি এক ছোবলে দু তিনটি  বিষাক্ত সাপ খেয়ে ফেলে।

যাইহোক তুমি সেসব নিয়ে মাথা ঘামাবেনা যেসব তোমাকে রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে যন্ত্রণা দেয়।তুমি শুধু ভাববে, এসব ছিলি বিষয়!

তুমি যদি আর কখনও আমাকে চিঠি লিখ একটি মোটা খামে লিখবে।কারন, এখন আর আমি চিকন খামের চিঠি পছন্দ করিনা।

ভাল থাক, শুভেচ্ছা।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

হাসির হাট

হৈ-চৈ আর হাসির চোটে ঘুম উড়েছে ভাই, এমন মজার কাণ্ড শুনে হাসেনি কেউ নাই। মথুর বাবু হাসতে গিয়ে খেলেন বিষম

সত্যের জয় বার্তা

দেশের মানুষ অপরাধীর স্বচ্ছ বিচার চায়, ভুল করেছে যে মানুষটি কঠিন শাস্তি পায়। আইন সবার জন্য সমান নিয়ম মেনে চলে,

ভাসমান সত্য

ওল্টায় পাতা স্মৃতির খাতা চ্যানেল জুড়ে ঝড়, কয়েক দিনেই কর্পূরের মতো উবে ক্ষোভের জোর। নতুন খবর আসার সাথে পুরনো হয়

অভিমানের নীল উত্তর

প্রিয় মেঘবতী, ধূসর ধোঁয়ায় অনুভূতি ওড়াইনি আমি একটুও, বরং তোমার দেওয়া দীর্ঘশ্বাসগুলো বুকে জমিয়ে— আজো একলা আকাশ হয়েই বেঁচে আছি।

Leave a Reply