পল্লী গাঁয়ের রূপ

0

 

আসবে বন্ধু দেখতে পল্লী
গাঁয়ের রূপের মায়া
সবুজ শ্যামল অরণ্যতে
পাবে রূপের ছায়া।

খালের ঝিলে রঙিন শাপলা
চোখ জুড়িয়ে যাবে,
নীল গগনে ঊষার আলো
মনটা ভরে পাবে।

সোনার ফসল ফলায় মাঠে,
দেখবে গাঁয়ের চাষী,
সাদামাটা সরল মানুষ
তারা……..মিতভাষী।

খেজুর রসের মিঠা পায়েস
খেতে ভারি মজা,
মায়ের হাতের মজার খাবার
তিল ও চালের ভাজা

শিশু-কিশোর কাটছে সাঁতার
খেলছে সবাই মিলে,
পল্লী গাঁয়ের রূপটা দেখে
হৃদয় যাবে গুলে।

পুকুর ভরা মাছের খেলা
দেখবে নয়ন জুড়ে,
টাটকা মাছের ঝোলটা খেলে
মনটা যাবে ভরে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গল্প

#গল্প রূপকথা আফছানা খানম অথৈ পৃথিবীর সব প্রেমই কি পূর্ণতা পায়? কিছু প্রেম জন্ম নেয় শুধু হৃদয়ের গোপন কুঠুরিতে, নিঃশব্দে

Leave a Reply