গরিব পিতা ধন্য

0

 

দেশ নেত্রীর চাই দৃষ্টি এবার
লেখা পড়ার জন্য,
বাতিল হইলে টাকার ভর্তি
গরীব পিতা ধন্য।

জাতির প্রাণে জাগায় আশা
নবীন তরুণ গণে,
দেশের হালটা ধরবে ওঁরাই
ভাবে আপন মনে।

লেখা পড়ায় সুনাম ছড়ায়
ভালো মানুষ হবে,
দেশ গড়ার ওই প্রত্যায় নিয়ে
ছাত্র -ছাত্রী সবে।

লেখা পড়ার অনেক খরচ
ক্যামনে বহন করে,
প্রত্যেক ক্লাসে ভর্তির জন্য
ছাত্র -ছাত্রী ঝরে।

অনেক টাকায় গুনতে হচ্ছে
শুধু ভর্তির নামে,
টাকা জোগাড় করতে হিমশিম
পাচ্ছে ব্যাথা চামে!

ভর্তির নামে অনেক টাকার
আদান-প্রদান চলে,
গরীব পিতার কষ্ট বাড়ছে
লেখা পড়ার ফলে!

ক্যামনে মানুষ করবে পিতা
ছেলে মেয়ের ভাবে॥
প্রত্যেক ক্লাসে ভর্তির জন্যেই
কোথায় টাকা পাবে!

ভর্তির নামে টাকার চলন
করতে হবে বন্ধ,
লেখা পড়ার বেহাল দশায়
হবে জাতি অন্ধ।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গল্প

#গল্প রূপকথা আফছানা খানম অথৈ পৃথিবীর সব প্রেমই কি পূর্ণতা পায়? কিছু প্রেম জন্ম নেয় শুধু হৃদয়ের গোপন কুঠুরিতে, নিঃশব্দে

Leave a Reply