ফুল- পাখিদের গল্প

0

এখনও সকাল হয়নি, এখনই তুমি এসোনা।এখন আসলে শিউলী ফুল কাদঁবে।বলবে, আমি না ফুটতেই সে আসল!

তুমি এসো ঠিক বারটা দুই মিনিটে। তখন শিউলী ফুল মনের মত করে ফুটবে।তখন সে নিশ্চয়ই বলবে, আমার কাঁদার কোন দরকার নেই!

তুমি এসে শিউলী ফুলকে তোমার এথেন্স থাকার গল্প করবেঃ তুমি সেখানে কি করতে, কি খেতে, কোথায় বেড়াতে যেতে, কাকে নিয়ে গল্প করতে। এসব যদি তার ভাল না লাগে তাকে নতুন গল্প শোনাবে। তাকে বলবে, তোমাকে ছাড়া আমার একটি রাতও ভাল কাটেনা।

সে যদি ভিয়েনা থাকার গল্প শুনতে চায় তাকে ভিয়েনা থাকার গল্প শোনাবে। কোন গল্প থেকে তাকে বঞ্চিত করবেনা।

সে যদি নীল আকাশে উড়তে চায় তাকে নিয়ে নীল আকাশে উড়াল দিবে।শুধু একটি কথা বলবেনা তুমি একবার মরক্কো গিয়েছিলে যেখানে মা অ্যাফ্রোদিতি তার তৃতীয় সন্তান’ প্রসব করেছিল।

তুমি যদি হাসতে চাও হাসবে কিন্তু তাকে তার না বলা কথা বলবেনা। সে যেই চোখে চায় শুধু সেই চোখে চেয়ে থাকবে।সে যদি উত্তর আকাশের দিকে চেয়ে থাকতে চায় তুমি উত্তর আকাশের দিকে চেয়ে থাকবে। শুধু বলবে, উত্তর আকাশ ছাড়া আমার কিছুই ভাল লাগেনা।

এই যে এত কথা সে কথাও তুমি তাকে বলবেনা।শুধু বলবে, ‘একটি আকাশ! একটি ফুল!একটি শান্তি!একটি না হলে কি হয়? একটির জন্য আমি মরতে পারি!  তুমি আমার সেই একটি তুমি আমাকে কি দেবে বল। ‘


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বনলতা এক্সপ্রেস- লেখক ডট মি

বনলতা এক্সপ্রেস মুভি রিভিউ: জীবনের স্টেশনে সম্পর্কের এক মায়াবী যাত্রা

রেলগাড়ির ঝকঝক শব্দ আর জানালার বাইরে বয়ে চলা অন্ধকার রাত—এই প্রেক্ষাপটে যদি একদল মানুষের বিচিত্র জীবনের গল্প বলা হয়, তবে

ঘর জামাই কবিতা আফছানা খানম অথৈ

কবিতা ঘর জামাই আফছানা খানম অথৈ ঘর জামাই ঘরে থাকে বউয়ের বাপের বাড়ি স্ত্রীর পাশে দিবানিশি করে ছড়াছড়ি। বউয়ের হুকুম

কবিতা ঈদের আনন্দ আফছানা খানম অথৈ

#কবিতা ঈদের আনন্দ আফছানা খানম অথৈ রমজানের সেই সিয়াম শেষে এলো খুশির দিন চাঁদের হাসি আকাশ জুড়ে ভাসে রঙিন ঋন।

কবিতা রোজা আফছানা খানম অথৈ

#কবিতা রোজা আফছানা খানম অথৈ রোজার দিনে সবার মনে নামে শান্তির ছায়া ক্ষুধা তৃষ্ণা সহ্য করে পাই আল্লাহর মায়া। সাহরির

One Reply to “ফুল- পাখিদের গল্প”

Leave a Reply