বঙ্গকন্যার শুভ জন্মদিন

0

 

আজ দেশরত্ন শেখ হাসিনার
শুভ জন্ম দিন,
কেমন করে শোধ করবো যে
তোমার ত্যাগের ঋণ!
জয় বাংলা জয় বাংলা ধ্বনি
অপার মুখর হলো,
দেশরত্ন শেখ হাসিনার আজ
জন্মদিন যে বলো।
আজ আকাশে বাতাসে যে
কি আনন্দ বহে,
দেশজনতা —মুখর কণ্ঠে
জন্মদিনে কহে।
টুঙ্গিপাড়ায়—-জন্ম নিলে
বঙ্গবন্ধুর ঘরে,
এই দিনেতে——–এলে তুমি
ভুবন আলো করে।
তোমার বাবার রক্তের স্রোতে
নৌকা যাচ্ছো বেয়ে!
নির্ভীক নাবিক দেশের সেবায়
ধন্য তোমায় পেয়ে।
দেশের সেবায়—– উন্নয়নে
রাখছো জীবন বাজি,
উত্তাল সাগর অতল ঢেউয়ে
তুমি নৌকার মাঝি।
মুসলিম বৌদ্ধ হিন্দু খ্রীষ্টান
সবার প্রিয় তুমি,
তোমার বাবার হাতেই গড়া
বাংলা স্বাধীন ভূমি।
বাবার মতোই উদার মনের
থাকো দুখের পাশে,
সব শ্রেনীর ঐ —-জনমানব
তোমায় ভালো-বাসে।
শেখ হাসিনার নেতৃত্বে আজ
দেশ উঠেছে জেগে,
উন্নয়নের —-জোয়ার বইছে
যেন তুমুল বেগে।
আজ বাঙালি এই দেশেতে
তোমায় পেয়ে ধন্য,
বিশ্বের মাঝেই বাঙালি আজ
গর্বিত সেই জন্য।

56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গল্প

#গল্প রূপকথা আফছানা খানম অথৈ পৃথিবীর সব প্রেমই কি পূর্ণতা পায়? কিছু প্রেম জন্ম নেয় শুধু হৃদয়ের গোপন কুঠুরিতে, নিঃশব্দে

One Reply to “বঙ্গকন্যার শুভ জন্মদিন”

Leave a Reply