বঙ্গবন্ধু অমর তুমি

0

বঙ্গবন্ধু অমর তুমি
মোঃ রুহুল আমিন

বঙ্গবন্ধুর নিয়ে লিখব
কবিতা আর ছড়া,
জানুক নবীন তরুণ সবাই
বাংলা তার’ই গড়া।

গর্জন হুংকার ভাষণ দিয়ে
শক্তি জাগায় মনে,
সেই ভাষণে দেশ স্বাধীনের
লড়াই করে রণে।

স্বাধীনতা ছিনিয়ে নেয়
বঙ্গবন্ধুর ডাকে,
দেশের জন্য ছুটলো যুদ্ধে
ফেলে রেখে মা’কে।

স্বাধীনতার স্বাদ পেয়েছি
বঙ্গবন্ধুর জন্য,
বিজয় নিশান হাতে নিয়ে
হলো জাতি ধন্য।

কবিতা গান লেখেন কবি
বঙ্গবন্ধুর নামে,
অম্বর জুড়ে উড়ায় বেলুন
ভালোবাসার খামে।

দেশ স্বাধীনের মহান নেতার
জীবন বিনাশ করে,
আগষ্ট মাসে শোকের মাতম
বহে ঘরে ঘরে।

আরো স্বজন দিলো জীবন
দেশদ্রোহীর হাতে,
মহান নেতার হারায় জাতি
আগষ্ট মাসের রাতে।

বঙ্গবন্ধুর কথা আজকে
পড়ছে মনে অতি,
বঙ্গবন্ধু—হারিয়ে আজ
থমকে গেলো গতি।

বঙ্গবন্ধুর নামে লিখা
জাতির সত্য গল্প,
নবীন তরুণ শোনো সবাই
গল্প নয়তো কল্প।

আগষ্ট মাসে শোকে কাতর
হয় বাঙালি জাতি,
পনেরোর এই আগস্ট মাসে
শোকে সবাই মাতি।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

One Reply to “বঙ্গবন্ধু অমর তুমি”

Leave a Reply