ব্যাস্ততা – ভাস্কর পাল

0

ব্যাস্ততা

  • ভাস্কর পাল

 

হাজারও চিন্তার মাঝে,

লুকিয়ে থাকা সেই ডাইরির পাতা,

খুলে আর হয় না দেখা।

হাজারো ব্যাস্ততা ঘিরেছে আজ

সময়ের হিসেবে নিজের অভাব;

আঁকা – বাঁকা পথ আর,

প্রকন্ড সব দেওয়াল,

মনের মধ্যে মন বিলিয়ে

শহরের বুকে পথ হারিয়ে-

বাস্তবতার ছাপ পড়েছে,

ব্যাস্ততার প্রাচীর তলে।

অজানাকে জানার তরে,

চেনা সবই অজানা হয়ে;

নিজের হাতেই সবটা আজ

তুলেছি আমি ব্যাস্ত করে।

এই ব্যাস্ত শহর, ব্যাস্ত মন

পাড়বে তুমি করতে নিয়োগ?

তাইতো আজ আড়াল হলো,

চাপা পড়া সেই পাতা গুলো।

ধুলো ঝেড়ে, সময় করে

দেখা হলো না ডায়রিটা আর

অবাস্তবের পথে সেটাও

ব্যাস্ত হয়েই রয়ে গেলো।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

অ আ ক খ শিখলে পরে

ইচ্ছে যদি থাকে মনে পড়তে তবে বসো, বিদ্যে দানে জ্ঞানের সাগর আপন মনে শেখো। অ আ ক খ শিখলে পরে

জল-জীবনের লড়াই

নদীর কূলে নৌকা চলে জালে ইলিশ মাছ, জালটি মেলে রোদে পুড়ে করতে থাকে ভাঁজ। তুফান স্রোতে ঢেউয়ের নাচন জীবন যুদ্ধ

দাতা করে রেখো

সবাই দাতা নিখিল বিশ্বে চাওয়াটা যে ভিন্ন, পাবার আশে চাইতে গিয়ে হচ্ছে আবার ছিন্ন। আসল মালিক ভুলে গিয়ে অন্য দারে

Leave a Reply