ভালবাসা তোমাকে ছুঁয়ে দেখলামনা

0

“কোনদিন তাকে দেখিনি, তার ছবিও আঁকিনি।অথচ আমি তাকে ভালবাসি।” “সে বুঝি অনেক সুন্দর?”  “তানাহলে তাকে ভালবাসতে যাব কেন!” “তার কথা তোমায় কে বলেছে?”  “বলেছে বৃদ্ধ এক ফকির, সে নাকি রোজ রাতে  ভাতের জন্য তার দ্বারে যেত আর সে নাকি তার ঐ ভাতের থালা এগিয়ে দিত।” ‘তাহলে আমিও যাব দেখি আমার সাথে কি করে। না না তুমি গেলে হবেনা শুধু আমি যাব। ” “কেন?” ” আমি শুধু তাকেই ভালবাসি।” তাহলে দুজনের ভালবাসা চলবেনা?” ” না না চলবেনা, এই পৃথিবীতে কেউ দুজন ভালবেসে মরেনি, মরেনি লাইলি, মরেনি মজনু, মরেনি শিরি, ফরহাদ।” “তাহলে আমি শুধু দূর থেকে দেখে যাব।” “হ্যাঁ হ্যাঁ দূর থেকে দেখ।” “এই ভালবাসা যেন চিরস্থায়ী হয়।” “চিরস্থায়ী হওয়ার জন্যইতো আমরা জন্মেছি।”

“তাহলে এসো কাল রাতে এসো সেখানে বিশাল পার্টি হবে।” ” তোমার বাড়ি নয় আমার বাড়িতে এসো মন ভরে পার্টি করা যাবে। “ভালবাসা আসলেই মধুর।” “এত মধুর যে  তুমি তার সীমা, রেখা, কূল কিছুই পাওনি, একবার যদি পেতে  স্রেফ পাগল হয়ে যেতে, স্রেফ পাগল।”


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

কিংবদন্তির বাহন

জীবন, কেবল শ্বাসপ্রশ্বাসের জৈবিক অনুক্রম নয়, মহাকালের অন্তঃশিলায় উৎকীর্ণ অনির্বচনীয় কিংবদন্তির নাম, যেখানে জন্ম ও মৃত্যুর মধ্যবর্তী ক্ষণকাল অমরত্বের অনুশীলনে

Leave a Reply