মায়া – ভাস্কর পাল

0

মায়া

  • ভাস্কর পাল

 

মায়া বেড়েছে রাত্রিরেতে মাঝ গগনে নাহি সূর্যি

আকাশতলে ঢুলছে তারা শব্দরা আজ গৃহবন্দি।

মধ্যদিবার সূর্যি এখন রাতের ঘোরে উন্মাদিত

রাত্রি দিবার চন্দ্রিমা তাই মাঝ গগনে দিচ্ছে আলো।

 

মায়া বেড়েছে বই গুলোতে পরে আছে যা বছর জুড়ে

মায়ার বাঁধন কাটেনি আজও কত স্মৃতি সব মুছে গেছে

কোন মায়াতে ঝরিয়াছে ফুল কোন সে পথের দিশায়

কোন তারারা স্বপ্ন বেঁধে সুরের তরী ভাসায়!!

 

ওই যে ঈশান কোণের মেঘে জমিছে আকাশে জুড়ে

ঐ যে ঝড়ে নাহি ঝরিছে প্রেমের নৌকো ভাসিয়া চলে

কোন সে মায়ায় কীসের তরে, খরস্রোতা নদীর স্রোতে

জীবনতরী ভাসিয়া চলে সময় হতে সময়ের অন্তে।

 

মায়ায় ঘেরা হৃদয় গুচ্ছ জমাট বেঁধে গল্প শত

চোখের কোণে বালুকা রাশি ঝরে পরে বৃষ্টি হতে

কোন প্রভাতের বাঁশির সুরে বহে আসে সুখ মুখও পানে

তরঙ্গ ধ্বনি বাজিয়া ওঠে কোণ সুরেতে কোণ মায়াতে।।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply