সময়ের সাথে – ভাস্কর পাল

0

সময়ের সাথে

  • ভাস্কর পাল

 

সময় চলেছে বয়ে,ঝোড়ো পাতার বেগে

ধূলি উড়ে যায় এক প্রান্ত থেকে ওপর প্রান্তরে।

অপেক্ষায় থেকে যায় কত, স্বপ্ন বহু বহু

প্রান্তরে প্রান্তরে রয়ে যায় স্মৃতির পরশটুকু।

 

কাটে না সময় একেক সময়,কাটে না মুহূর্ত,

সময়ের অবসানে গড়ে ওঠে কত গল্প সমূহ;

পাহাড়ের চূড়ে চুর্ণিত স্বপ্ন,শিশিরে শিশিরে ভেজা

মনের কোণে হলদে পাতা,ফোটায় বসন্তের শোভা।

 

বয়ে চলেছে গভীর স্রোতে স্মৃতির কত চিঠি

গোপনে থাকে গুচ্ছ গুচ্ছ কত কথা-কাহিনী;

গুল্ম থেকে বৃক্ষ হচ্ছে শিকড় ছুঁয়েছে গভীরে

ঝরছে পাতা অপেক্ষাতে নতুন পাতা ফুটবে বলে।

 

চক্রাকারে ঘুরছে ঋতু,কত সময় অঝোরে কাটে

স্মৃতির আঁচড় ছাপ রেখে যায়,সময়ের সাথে সাথে।

বাতাস বয় শান্ত বেগে উড়িয়ে দিয়ে ধূলি

পুরোনো বইয়ের হলদে পাতা ধরে রাখে স্মৃতিগুলি।।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply