যুগের কবি

0

আমি হলাম যুগের কবি
যুগের কথা বলি,
সত্যের পথে চলব সদাই
ভাঙব শৃঙ্খল গলি।

অন্যায়েরই কালো ছায়া
রুখব কলম ধরে,
স্বপ্ন মাখা নতুন সকাল
আনব সবার ঘরে।

দুঃখী জনের চোখের পানি
মুছব ভালো-বেসে,
সাম্যেরই গানটি গেয়ে
চলব আপন দেশে।

কলম আমার আগ্নেয়গিরি
জাগবে নতুন প্রাণ,
ভয়কে জয় করব জানি
গেয়ে জয়ের গান।

যুগের ব্যথা নিজের মনে
বইতে পারি সুখে,
যুগের দাবি বলব আমি
সবার ভরা মুখে।

যুগের দাবি মেটাব আজ
কাব্য দিয়ে ভরে,
রইব বেঁচে যুগের মাঝে
চিরকালিন তরে।

যুগের চাকা ঘুরবে যখন
পাল্টে যাবে দেশ,
অক্ষরে মোর থাকবে মাখা
যুগের রঙিন রেশ।

যুগের পথে চলব আমি
স্বপ্ন দু’চোখ ভরে,
গাইবে জয় আমার কলম
নতুন দিনের সুরে।

আঁধার চিরে আনব আলো
ন্যায়ের নিশান হাতে,
জাগব আমি অতন্দ্র ওই
গভীর কালো রাতে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

Leave a Reply