রক্তের বৃষ্টি ঝরে

0

রক্তের বৃষ্টি ঝরে

মোঃ রুহুল আমিন

ইমাম হোসেন শহীদ হলো

আরবি মহরম মাসে,

এজিদ সীমার পশুর কথা

চোখে মুখে ভাসে।

 

কেমন করে খুনের নেশায়

উঠে সীমার মেতে,

কারবালার ঐ প্রান্তে রাখে

মরণ ফাঁদ যে পেতে।

 

পানির তৃষ্ণায় কাতর তাম্বুয়

শিশু জয়নাল একা,

রক্তের স্রোতে গগন জুড়ে

ভাসে রক্তিম রেখা।

 

কাসেম ছোটে বীরের বেশে

শহীদ হলো রণে,

মস্তক দেখে আগুন জ্বলে

সখিনার ওই মনে!

 

পুত্রহীন ওই শোকে কাতর

মাতা ছটফট করে,

অম্বর জুড়ে ফোরাত মাঠে

রক্তের বৃষ্টি ঝরে!

 

পানির তৃষ্ণায় মারে এজিদ

দেয়নি একটু পানি,

শতো ধনুক বিধলো গায়ে

হোসেন বুকে জানি।

 

পাষাণ সীমার উন্মাদ মাতাল

হোসেন রক্ত মেখে!

আকাশ বাতাস কম্পন হলো

এমন দৃশ্য দেখে।

 

পাষাণ সীমার হোসেন মস্তক

নিয়ে উল্লাস করে,

বর্শায় ঝুলায় মস্তক হাতে

যায় এজিদের তরে।

 

হোসেন মস্তক দেখে এজিদ

ভীষণ চমকে ওঠে,

নির্মম নির্দয় এমন সমর

ফোরাত প্রান্তে ঘটে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

হাসির হাট

হৈ-চৈ আর হাসির চোটে ঘুম উড়েছে ভাই, এমন মজার কাণ্ড শুনে হাসেনি কেউ নাই। মথুর বাবু হাসতে গিয়ে খেলেন বিষম

সত্যের জয় বার্তা

দেশের মানুষ অপরাধীর স্বচ্ছ বিচার চায়, ভুল করেছে যে মানুষটি কঠিন শাস্তি পায়। আইন সবার জন্য সমান নিয়ম মেনে চলে,

ভাসমান সত্য

ওল্টায় পাতা স্মৃতির খাতা চ্যানেল জুড়ে ঝড়, কয়েক দিনেই কর্পূরের মতো উবে ক্ষোভের জোর। নতুন খবর আসার সাথে পুরনো হয়

অভিমানের নীল উত্তর

প্রিয় মেঘবতী, ধূসর ধোঁয়ায় অনুভূতি ওড়াইনি আমি একটুও, বরং তোমার দেওয়া দীর্ঘশ্বাসগুলো বুকে জমিয়ে— আজো একলা আকাশ হয়েই বেঁচে আছি।

2 Replies to “রক্তের বৃষ্টি ঝরে”

Leave a Reply