কারবালার ওই শোক

0

কারবালার ওই শোক
মোঃ রুহুল আমিন

আজ আকাশে উঠেছে যে
মহরমের ওই চাঁদ,
সারা জাহান মুসলিম তোরা
হোসেন শোকে কাঁদ।

কাঁদে আসমান কাঁদে জমিন
এলে মহরম মাস,
হোসেন প্রেমিক মুসলিম যত
সত্যের করে চাষ।

মহরম এলেই কান্নায় লুটায়
পড়ে পাষাণ মন,
হোসেন শোকে হয়নি কাতর
নেই তো এমন জন।

বিশ্বের আছে যতো মুসলিম
ঝরায় চোখে জল,
মহরম এলেই পাহাড় প্রমাণ
নামে শোকের ঢল।

মহরম এলেই মুসলিম প্রাণে
কারবালার ওই শোক,
প্রলেপ বুলায় ফোরাত স্মৃতি
গলায় পানির ঢোক!

হোসেন শোকে ঝরায় অশ্রু
মনেতে পায় সুখ,
ঈমানী ওই ——শক্তি নিয়ে
ভুলতে যে চায় দুখ।

মহরম এলেই কারবালার ওই
আসে রক্তের ঘ্রাণ,
সত্যের জন্য মুসলিম সে তো
দিবে হেসে প্রাণ।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গল্প

#গল্প রূপকথা আফছানা খানম অথৈ পৃথিবীর সব প্রেমই কি পূর্ণতা পায়? কিছু প্রেম জন্ম নেয় শুধু হৃদয়ের গোপন কুঠুরিতে, নিঃশব্দে

2 Replies to “কারবালার ওই শোক”

Leave a Reply