শুকরিয়াতানগুলজার

1

আকাশের দিকে তাকালে কি মনে হয়?  আমি যদি আকাশ হতে পারতাম।কিন্তু মানুষ কি কখনও আকাশ হয়? না।তাহলে এ স্বপ্ন দেখে কেন? মনের একটা শান্তি।  আমরা এ রকম শান্তির  জন্য কিছু করি? অনেক কিছু করিঃ এই যেমন স্বপ্ন দেখি একদিন আমাদের অনেক কিছু হবে, আমরা অনেক আনন্দে দিন কাটাব, আমাদের কেউ কিছু বলার থাকবেনা। তো কথা হল এ রকম স্বপ্ন কি আমাদের দেখা উচিত?  কখনই নয়; কারন, স্বপ্ন সত্যি না হলে একসময় হতাশায় ভুগতে হবে।তাহলে আমরা কি করব?  আমরা যা আছে তাতে সন্তুষ্ট থাকবঃ মাকে মা বলব,বাপকে বাপ বলব,ভাইকে ভাই বলব,পরকে বলব ‘পর কেন?তুই দূরে যা’।তাহলে আমাদের শান্তি হবে ?  অবশ্যই হবে। স্বয়ং আল্লাহও বলেছেন,  যে যা আছে তাতে সন্তুষ্ট থাকে তাকে আমি পরিমানে বাড়িয়ে দেই।এ রকম চিন্তা করে কেউ মরেছে?  না, কেউ মরেনি ; এইতো সেদিন কলিমউদ্দিন পাঠান কাকরোল বলেছিলেন, আমি তিনদিন বাঁচব, অথচ তিনি বেঁচে আছেন সত্তুর বছর। তাহলে আমাদের যাকে যা দেওয়া উচিত তাকে কি তা দেব? অবশ্যই দেব, পারলে আরও বাড়িয়ে দেবঃ

(সোয়ান তুই ওটা নিয়ে যা, লাগলে পরে একবার আসিস)

এই যে এত শান্ত্বনা এর প্রতিদান কি? এর প্রতিদান এক বিরাট বেহেশ্ত যে বেহেশ্তে বেহেশ্ত রাখার জায়গা নেই।

হে আল্লাহ, তুমি আমাকে কবুল কর; তুমি কবুল না করলে যে কেউ কবুল করার নেই।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গল্প,মা,আমার খুব কষ্ট হচ্ছে, আফছানা খানম অথৈ

#গল্প মা, আমার খুব কষ্ট হচ্ছে আফছানা খানম অথৈ দশ বছর বয়সী আল আমিন মাদরাসায় হিফজ পড়ত। ছেলেকে কোরআনের হাফেজ

গল্প লোডশেডিং আফছানা খানম অথৈ

#গল্প লোডশেডিং আফছানা খানম অথৈ লোডশেডিং—শব্দটি এখন আর শুধু বিদ্যুৎ চলে যাওয়ার নাম নয়, এটি যেন মানুষের দৈনন্দিন জীবনের এক

গল্প বড় বোন আফছানা খানম অথৈ

#গল্প বড় বোন আফছানা খানম অথৈ বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরেছিল বড় মেয়ে রেহানা। তখনও তার নিজের বয়স খুব

2 Replies to “শুকরিয়াতানগুলজার”

Leave a Reply