হাপুসহুপুস

0

 

দেশ শাসনের মানুষগুলো
কোথায় আছে ভাই?
জ্বলছে নাকো উনুন মোদের
দেখার কেউ তো নাই!

ভোটের সময় আসলো তখন
বললো নিবে খোঁজ॥
দেখলো নাকো বছর পাঁচেক
ক্যামনে করি ভোজ!

ক্ষুধার জ্বালায় কাঁদছে খোকা
খাদ্য কোথায় পাই!
অন্নের পাহাড় আছে যাদের
তাদের সন্ধান চাই॥

উনুনে মোর শুকনো পাতিল
শান্তনা কী হয়?
নিষ্পাপ মুখের দিকে চেয়েই
মা’য়ে মিথ্যা কয়!

পাতিলে যে গড়গড় করছে
হয়েই এলো ভাত,
খোকন আমার অতল ঘুমেই
কাটিয়ে দেয় রাত!

খোকার পানে দেখলে চেয়ে
দেখি বুকের হাড়!
ডাকলে খোকার খাবার খেতে
ফেরায় নাকো ঘাড়!

খাবার দাও আজ মোদের ঘরে
বাঁচতে মোরা চাই,
হাপুসহুপুস করে তবেই
দুমুঠো ভাত খাই!

কাদের জন্যেই স্বাধীন হলো
মোদের বাংলা-দেশ,
সুখের রাজ্যে তাদের জন্যেই
কাটায় দিন যে বেশ।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

হাসির হাট

হৈ-চৈ আর হাসির চোটে ঘুম উড়েছে ভাই, এমন মজার কাণ্ড শুনে হাসেনি কেউ নাই। মথুর বাবু হাসতে গিয়ে খেলেন বিষম

সত্যের জয় বার্তা

দেশের মানুষ অপরাধীর স্বচ্ছ বিচার চায়, ভুল করেছে যে মানুষটি কঠিন শাস্তি পায়। আইন সবার জন্য সমান নিয়ম মেনে চলে,

ভাসমান সত্য

ওল্টায় পাতা স্মৃতির খাতা চ্যানেল জুড়ে ঝড়, কয়েক দিনেই কর্পূরের মতো উবে ক্ষোভের জোর। নতুন খবর আসার সাথে পুরনো হয়

অভিমানের নীল উত্তর

প্রিয় মেঘবতী, ধূসর ধোঁয়ায় অনুভূতি ওড়াইনি আমি একটুও, বরং তোমার দেওয়া দীর্ঘশ্বাসগুলো বুকে জমিয়ে— আজো একলা আকাশ হয়েই বেঁচে আছি।

Leave a Reply