সে এলো হঠাৎ

2

দখিনা পবনে যেন উড়িয়েছে পাল
চাঁদিনী ঢালিতেছি দ্যুলোকও হেলাল
সবুজের গালিচায় মরুভূর ও মাঠ
কে এলো হঠাৎ! কে এলো হঠাৎ!

গাছে -গাছে বিহগের সুমধুর তান
থেমে গেছে সায়রের শোণিত তুফান
মোর তরী ভিড়েছে আপন সে ঘাট
কে এলো হঠাৎ! কে এলো হঠাৎ!

আকাশের রংধনু সাতরং ঢালে
কিশলয়ে পূর্ণ সে পত্র হারা ডালে
অরুণের আগমনে কেটে গেছে রাত
কে এলো হঠাৎ! কে এলো হঠাৎ!

মেঘের গগনজুড়ে আলোকের রেখা
আঁধারের সাথে আর হয়নাকো দেখা
অগোছালো সব আজ এত পরিপাট
কে এলো হঠাৎ! কে এলো হঠাৎ!

বদ্ধ-দুয়ার কে যে খুলে দিলো হায়
তপ্ত রৌদ্রে কে সে গ্রীষ্মেরও ছায়
শুষ্ক মরুর বুকে প্রবাল বৃষ্টিপাত
কে এলো হঠাৎ! কে এলো হঠাৎ!

পাহাড়ের বুক চিরে নির্ঝরও ধারা
কালের অমোঘ খেলা খেলিতেছে তারা
ফুলের স্পর্শ যেন প্রস্তরও আঘাত
কে এলো হঠাৎ! কে এলো হঠাৎ!

একোন স্রোত জাগে আজ মরা গাঙে
জমে থাকা বালুচর অনিমেষে ভাঙে
দুখ মুছে একোন সুখের অট্টনাদ
কে এলো হঠাৎ! কে এলো হঠাৎ!

চারিদিকে ঝিলিমিলি নক্ষত্র আলো
হঠাৎ শহর জুড়ে কি এমন হলো
আগে তো দেখিনি কভূ এমন প্রভাত
কে এলো হঠাৎ! কে এলো হঠাৎ!

আমার শহর জুড়ে তার বসবাস
তার শহরে শুধু আমার অবকাশ
দুজন-দুজনে সদা সুখ পারাবাত
কে এলো হঠাৎ! কে এলো হঠাৎ!

ধরাধামে সে ছাড়া নাই কিছু আর
সে ছাড়া শূন্য মোর বিশ্ব সংসার
ওপারেও থাকি যেন আমি তারই সাথ
কে এলো হঠাৎ? সে এলো হঠাৎ।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

2

Delowar Hossen

Author: Delowar Hossen

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply