৪ টি ছোট কবিতা

1

তুমি আমার শুকতারা

আকাশ ভরা তারা ছিল, সাগর ভরা জল ছিল, পাহাড় ভরা নদী ছিল।
শুধু তুমি আমার ছিলেনা।
সেই কথাটি খুব মনে পড়ে।
সেই কথাটি মনে পড়লে আমি কেমন যেন হয়ে যাই।আমি বার বার ভাবি তুমি যদি আমার থাকতে!

তুমি আমার ছিলেনা তাতে কি হয়েছে?  কোনকিছু’ কিছু মনে হয়নি।

আজ তুমি আমার আজ কি হচ্ছে?  আজ সবকিছু’ সবকিছু লাগছে।

তাহলে? আজ একটা কথাই ভাবি, সেদিন যদি তুমি তুমি থাকতে তাহলে কার মনে কার কথা ভাসত?

আমার কিছু কথা ছিল

আমি কৃষক, আমি শ্রমিক, আমি ঘাম ঝরানো নাবিক।
আমি কি চাই?
আমি চাই তোমাদের একটু ভালবাসা।
তোমাদের একটু ভালবাসা পেলে আমি ধন্য হই।

তোমরা কি আমাকে ভালবাসবে?
জানি তোমরা কোনদিনই আমাকে ভালবাসবেনা।
তাইতো আমার এত দুঃখ।
আমার এ দুঃখের শেষ কোথায়?

তুমি শুধু তুমি

যার কারনে পৃথিবী সুন্দর তাকে আমি অভিনন্দন জানাই।
বলি ‘তুমি যদি না জন্মাতে আমি কি করতাম? কোথায় হারিয়ে যেতাম? কে আমাকে আশ্রয় দিত? কার বুকে ঠাঁই নিতাম?

তুমি জন্মেছ বলেই পৃথিবীটা এত সুন্দরঃ আকাশকে আকাশ মনে হয়, নদীকে নদী, সাগরকে সাগর,শুধু তুমি আমার নয় সে কথাও জানি কিন্তু তারপরও বলি,’ তুমি সুন্দর’। কারন তুমি ছাড়া আমার কিছুই ভাল লাগেনা।

এই যে নীল প্রজাপতি সে হাসছে আর বলছে, তুমি আমার নয়।আমি বলি,তুমি আমার। কারন তোমার কারনেই সব সুন্দর।

আমি যদি কোনদিন লংকাবাংলা যাই সেখানে অ্যাফ্রোদিতিকে তোমার কথা বলব। সে হাসবে আর বলবে, ‘ সত্যিই তুমি সুন্দর ‘।

এত যে কনকচাঁপা উপহার দিয়েছ তার ঋণ আমি কি দিয়ে শোধ করব? একদিন ঠিকই লাল বেনারসি ফুল পাঠিয়ে দেব।

সুন্দর তুমি ছবি আঁক

আমি সুন্দরের তপস্যা করি,সুন্দরের গান গাই, সুন্দরের ছবি আঁকি, সুন্দরকে নিয়ে কবিতা লিখি।
শুধু তুমি আমার নয় সেই কথাটিও জানি।

তুমি যদি আমার হতে কত কি হত!
আমি সুন্দরকে আরো সুন্দর বলতাম।
এমন একটি দিন কি আসতে পারেনা যেদিন সুন্দরকে আরো সুন্দর হবে?

সেদিনটি আসলে আকাশ তারায় তারায় ভরে যাবে, নদীতে নতুন ঢেউ উঠবে, পাখিরা নতুন করে গাইবে।
সেই দিনটি আদৌ আসবে কিনা কেউ কি আমাকে বলবে?

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

Leave a Reply