রেড টি শার্ট- কবির ৫ টি কবিতা

0

ওগো নীল দুটি পাখি

কত ভালবাসি আমি তোমাকে কেমন করে বোঝাব! তোমাকে দেখলে কিছুই ভাল লাগেনা। ভাল লাগেনা ফুল, পাখি, নদীর ঢেউ, এমনকি আকাশের তারাও ভাল লাগেনা।

তোমাকে এত ভালবাসি কেন বলতে পারবে?

জানি তুমি পারবেনা।তাইতো তোমায় জীবন দিয়ে ভালবাসি।

তোমাকে ভালবেসে যদি মরণ হয় মরব।তবুও তোমাকে ভালবেসে যাব।তুমি যে আমার সেই গান যে গানের কোন শেষ নেই।

তোমাকে আমি স্বপ্নে দেখেছি হাজার বছর। আজ পেয়েছি। মনে হচ্ছে সারা পৃথিবীটাই পেয়ে গেছি।

যদি কোনদিন আমাকে মনে পড়ে তাজমহলের কাছে গিয়ে তাজমহলকে বোলো, আমি তাকে ভালবেসেছি।আমার এ জীবনে চাওয়ার আর কিছুই থাকবেনা।

এত যে করবি

নীল আকাশ আরো নীল হল;

তুমি আমার হলে।

সেই কথাটি খুব মনে পড়ে।

সেই কথাটি মনে পড়লে আমি কোথায় যেন হারিয়ে যাই।

এমন একটি দিন যদি আবার আসত।

স্বর্গের অপ্সরী

স্বর্গের অপ্সরী নেমে এল ভবে

আমি যে দিশেহারা হয়ে গেছি তবে

পাখিরা মেতেছে তাই কলরবে।

 

ধরনীতে ফুটেছে এ কোন গোলাপ

চারিদিকে চলছে প্রেম আলাপ।

একা একা তার সাথে হয় কথা বলা

স্বপ্নের মাঝে চলে লেন-দেন খেলা।

 

শনশন ভনভন এ কোন আওয়াজ

চারিদিকে কিসের ঢোল বাজছে আজ।

মৌমাছি ছেড়ে সকল কাজ

উদ্দাম নৃত্যে হয়েছে নিলাজ।

 

যদি তিনি আনমনে একবার হাসেন

চাঁদ-তারা করে যে তার প্রেমে ধ্যান।

যদি তিনি কভু আকাশ পানে চান

আকাশ হয়ে যায় নীল আসমান।

 

যদি আমি এ জগতে তাকে নাহি পাব

পরজগতে গিয়ে বাসর সাজাব।

সেই দিন হবে মোর বড় মধুর দিন

যেদিনের জন্য অপেক্ষা করে চাতকী, হরিণ।

তুমি শুধু তুমি -২

তোমার আগে কেউ আছে?

না।

তোমার পরে কেউ আছে?

না।

তুমি শুধুই তুমি।

এমনি করে তুমি চিরদিন তুমি থেকো।

ভালবাসি-৩

গুনগুন করে গান গয় কে?

পাখি।

গান গেয়ে সে কি বলে?

আমি তোমাকে ভালবাসি।

আমিও তোমাকে ভালবাসি, তুমি কি আমাকে ভালবাসবে?

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

অ আ ক খ শিখলে পরে

ইচ্ছে যদি থাকে মনে পড়তে তবে বসো, বিদ্যে দানে জ্ঞানের সাগর আপন মনে শেখো। অ আ ক খ শিখলে পরে

জল-জীবনের লড়াই

নদীর কূলে নৌকা চলে জালে ইলিশ মাছ, জালটি মেলে রোদে পুড়ে করতে থাকে ভাঁজ। তুফান স্রোতে ঢেউয়ের নাচন জীবন যুদ্ধ

Leave a Reply