বন্দি পাখি – ভাস্কর পাল

0

বন্দি পাখি

  • ভাস্কর পাল

 

সেই যে এক ছোট্ট খাঁচা

জানালার ভেতর জগৎ গাঁথা,

সেই খাঁচাতে বন্দি আমি

নিজের দেশে একাই দামী।

 

ভোরের বেলায় সূর্যি দেখে

আমারো মনেতে বাসনা জাগে,

আমিও ডাকবো খোলা গলায়

যেই ভাবে সব পাখিরা ডাকে।

 

ডাকতে নেই যে কোনো বাধা

তবু স্বরটা গলায় গাঁথা-

ভাগ্যটাকে মানিয়ে নিয়ে

বন্দি আমি ছোট্ট ঘরে।

 

হাতে নেই মোর শিকল-তলা

হাতে নেই মোর হাতকড়া,

তবুও আমি বন্দি পাখি-

আমার আকাশে নেই গ্রহ-তারা।

 

প্রাণটা মোর খাঁচায় বন্দি

বদ্ধ খাঁচার একলা সঙ্গী,

যেদিন হবে ছিন্ন খাঁচা

স্তব্ধ হবে সব কামনা।।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

পরম প্রিয় দাদি

পরম প্রিয় দাদির ছিল আদর মাখা মুখ, দেখলে দাদির সোনা মুখটা পেতাম মনে সুখ। দাদির সাথে খুব আদরে ছোট বেলা

শাপ- এর আমন্ত্রন

থাকেনা কেউই আজ সেখানে, ঐ পোড়ো রাজবাড়ির পাশে মোর ঘর। একসময় ওটি ছিল ঝাঁ চকচকে, আলোয় মোড়া স্বর্ণ সম দিঘীর

কবিতা মাথার তাজ আফছানা খানম অথৈ

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ #booklovers #students #kobita #teaching শিশুকালে শিক্ষক আমাদের দিয়েছিলেন শিক্ষা তাদের মতো এমন করে কেউ

অন্তর্লোকের কণ্টকবীথি

অন্তর্লোকের শূন্যবাগানে চিন্তার বৃক্ষ জন্মে রাত্রির বীজ থেকে, বিষাক্ত নিঃশ্বাসের প্রাণীর কাঁটার জিহ্বায় হাসে প্রতারণার পরাগ, ঈর্ষা পোষে কৃত্রিমতায়, বিদ্বেষের

Leave a Reply