ইতি – ভাস্কর পাল

0

ইতি

  • ভাস্কর পাল

 

ঝরছে পাতা জমছে চিঠি, অতীত হচ্ছে পুরনো স্মৃতি

আকাশ মাতছে কখনো রৌদ্রে, কখনো ছাইছে অন্ধরাতে।

বসন্ত আসে প্রতি বছরই, আসে না ফিরে হারানো দিন গুলি

নতুনের উদয় হয়, একটা ঝাঁপসা রাত্তির পেরিয়ে,,

তবু হারানো দিনগুলি রয়ে যায়, কত রাতের স্মৃতি ধরে।।

 

ইতিহাসের পাতায় ইতির চিঠি, কত গুচ্ছ গুচ্ছ অজানা স্মৃতি

জীবনের পাতায় স্বপ্ন শত শত, কিছু ভাঙছে কিছু হচ্ছে ক্ষত

অজানা থেকে যায় কত জানা জিনিসই, লুকায় থাকে গুপ্ত চিঠি;

তাঁদের নেই ঠিকনা, নেই ডাকপিওন, তবু তারা পাতায় বন্দি।

 

আসে বছর নতুন নতুন, দেখায় স্বপ্ন শেখায় দেখতে-

কেটেও যায় স্বপ্নের ঘোর আবার শত স্বপ্ন নিয়ে আসে,,

কিছু বাস্তব তৈরি করে, কিছু অজানা আড়াল করে

প্রতিটি বছর প্রতিটি মনে নতুন নতুন ইতিহাস গড়ে।।

ইতি ঘটেনা স্বপ্ন গুলোর, ইতি ঘটে না স্বপ্ন দেখার ইচ্ছা গুলোর

ইতি ঘটে সময়ের কেবল, ইতি ঘটে কিছু ধৈর্যের।

ইতি ঘটে অবসাদের, ইতি ঘটে না নবাগতদের আহ্বানের।।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply