চশমাটা আজ হারিয়ে ফেলেছি – ভাস্কর পাল

0

চশমাটা আজ হারিয়ে ফেলেছি

  • ভাস্কর পাল

 

চশমাটা আজ হারিয়ে ফেলেছি, অন্ধ অন্ধ লাগছে-

নিজেকেই নিজে খুঁজে চলেছি অন্ধকারে হাতড়ে।

 

চারিদিক আজ অস্পষ্ট খূব, ঝাপসা আলোর আভা

অন্ধকারের অন্ধ রূপে পেয়েছে চোখ শোভা।

 

মাটিতে হাতড়ে খুঁজে চলেছি বিকল্প সেই চক্ষু

মিলছে না যে মিলছে না, হয়েছি আমি ভিক্ষু।

 

হারিয়ে গেছে কত না আলো, হারিয়ে ফেলেছি দৃষ্টি

মাইনাশ কুড়ির চশমা আমার, কি অমূল্য সৃষ্টি।

 

অন্ধরা যে কত অসহায় বুঝিনি তাদের আগে,

হারিয়ে চশমা নিজেকে আজ অন্ধ অন্ধ লাগে।

 

পৃথিবীর কত সুন্দরই না দেখেছি দু-চোখ দিয়ে

অন্ধকারে সবই কেমন মিথ্যে মিথ্যে লাগে।

 

অনেক খুঁজেও মিললো না যে, পথের পারে দাড়িয়ে

কেউ এসে যদি পার করে দেয়, হাতটা আমার ধরে।

 

হঠাৎদেখি ধাক্কা মেরে, কে যেন বলল আমায় এসে-

রাস্তাটা পার করে দেবেন! চোখে দেখতে পাইনা মোটে।।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

পরম প্রিয় দাদি

পরম প্রিয় দাদির ছিল আদর মাখা মুখ, দেখলে দাদির সোনা মুখটা পেতাম মনে সুখ। দাদির সাথে খুব আদরে ছোট বেলা

শাপ- এর আমন্ত্রন

থাকেনা কেউই আজ সেখানে, ঐ পোড়ো রাজবাড়ির পাশে মোর ঘর। একসময় ওটি ছিল ঝাঁ চকচকে, আলোয় মোড়া স্বর্ণ সম দিঘীর

কবিতা মাথার তাজ আফছানা খানম অথৈ

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ #booklovers #students #kobita #teaching শিশুকালে শিক্ষক আমাদের দিয়েছিলেন শিক্ষা তাদের মতো এমন করে কেউ

অন্তর্লোকের কণ্টকবীথি

অন্তর্লোকের শূন্যবাগানে চিন্তার বৃক্ষ জন্মে রাত্রির বীজ থেকে, বিষাক্ত নিঃশ্বাসের প্রাণীর কাঁটার জিহ্বায় হাসে প্রতারণার পরাগ, ঈর্ষা পোষে কৃত্রিমতায়, বিদ্বেষের

Leave a Reply