ব্যর্থতা – ভাস্কর পাল

0

ব্যর্থতা

  •  ভাস্কর পাল

 

কঠোর তার পরশ গুলো হৃদয়ে আনে বসন্ত উল্লাস

ব্যর্থ হওয়া পদক্ষেপ গুলো যেন স্বচ্ছলতার উচ্ছাস

গুমরে মরা রাতের স্তব্ধতা কেমনে আনে নীরবতা

জীবনের প্রতিটা মুহুর্ত শিক্ষা নেয় যখন আসে ব্যার্থতা।

 

পুষ্প কুড়ি ফুটিলে পরে, ঝরে পরে সৌন্দর্যতা

শুকিয়ে গেলে থাকে না যে তার কোনোই মূল্যটা

হারিয়ে যাওয়া সময় গুলো, কেটে গেলো খুব সহজে।

নতুন সময় নতুন অধ্যায়ের সূচনার অবসাদে।।

 

জীবন্ত লাস প্রাচীর গড়ে ইতির পাতায় ইতিহাসে

জীবনের প্রতিটা মুহূর্তে যেন ব্যর্থতার চিহ্ন ফোটে-

কাটে একেকটা পাতা বইয়ের, শেষ হয় পুস্তক

কিছু লাইন ধরে রেখে, খুঁজে পাই জীবনের রসদ।

 

ব্যর্থ সময়, ব্যর্থ মুহূর্ত কেমনে যেন চমকে ওঠে

সে সময় আসিবে ব্যর্থতা, বুঝিনি তো তা আগে

সময় বয়ে যায়, কেবল স্মৃতির ছাপ রেখে যায়-

ব্যর্থতা গুলোই কেবল জীবনের পথ বোঝায়।।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

পরম প্রিয় দাদি

পরম প্রিয় দাদির ছিল আদর মাখা মুখ, দেখলে দাদির সোনা মুখটা পেতাম মনে সুখ। দাদির সাথে খুব আদরে ছোট বেলা

শাপ- এর আমন্ত্রন

থাকেনা কেউই আজ সেখানে, ঐ পোড়ো রাজবাড়ির পাশে মোর ঘর। একসময় ওটি ছিল ঝাঁ চকচকে, আলোয় মোড়া স্বর্ণ সম দিঘীর

কবিতা মাথার তাজ আফছানা খানম অথৈ

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ #booklovers #students #kobita #teaching শিশুকালে শিক্ষক আমাদের দিয়েছিলেন শিক্ষা তাদের মতো এমন করে কেউ

অন্তর্লোকের কণ্টকবীথি

অন্তর্লোকের শূন্যবাগানে চিন্তার বৃক্ষ জন্মে রাত্রির বীজ থেকে, বিষাক্ত নিঃশ্বাসের প্রাণীর কাঁটার জিহ্বায় হাসে প্রতারণার পরাগ, ঈর্ষা পোষে কৃত্রিমতায়, বিদ্বেষের

Leave a Reply