কলম কথা – ভাস্কর পাল

0

কলম কথা

  • ভাস্কর পাল

 

কলম তো এক জড় বস্তু বলতে পারে না কথা,

গুচ্ছ করে ফুটিয়ে তোলে আপন মনের ভাষা।

কলম চিহ্নিত একটি রূপেই চরিত্রটা ভিন্ন…

কখনো হয় প্রতিবাদী কখনো করে খুন-ও।

 

মনে আসা আপছা ভাষা কথ্য রূপে যা যায়না বলা

সেই ভাষ্য ফুটে ওঠে, লেখ্য রূপে কাগজ পাতায়।

কালির সঙ্গে দ্বন্দ্ব বেঁধে শব্দ নিয়ে খেলায় মেতে-

অঝোরে ঝরা অক্ষরে সব ফুটিয়ে তোলে নিজের কথা।

 

গল্প বাঁধে গুচ্ছ করে, পদ্য বাঁধে ছন্দ ধরে-

শব্দরা পায় নতুন জীবন কলমের ছোঁয়া পেলে।

কত ভিন্ন কলম যে সব লক্ষটা যে স্থির

একই কর্মে ব্যাস্ত থেকে বাস্তবটাকে তুলে ধরে।।

 

যাহার হস্তে ফুটে ওঠে, তাহার ভাবনা তুলিয়া ধরে

লেখ্য শেষে নিজের সন্মান নিজে কখনো চায়না মোটে-

বোবা কলম তুলে ধরে উক্তি বোঝা – বোঝা,

বধির থেকেও প্রকাশ করে গোপন মনের ভাষা।।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

পরম প্রিয় দাদি

পরম প্রিয় দাদির ছিল আদর মাখা মুখ, দেখলে দাদির সোনা মুখটা পেতাম মনে সুখ। দাদির সাথে খুব আদরে ছোট বেলা

শাপ- এর আমন্ত্রন

থাকেনা কেউই আজ সেখানে, ঐ পোড়ো রাজবাড়ির পাশে মোর ঘর। একসময় ওটি ছিল ঝাঁ চকচকে, আলোয় মোড়া স্বর্ণ সম দিঘীর

কবিতা মাথার তাজ আফছানা খানম অথৈ

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ #booklovers #students #kobita #teaching শিশুকালে শিক্ষক আমাদের দিয়েছিলেন শিক্ষা তাদের মতো এমন করে কেউ

অন্তর্লোকের কণ্টকবীথি

অন্তর্লোকের শূন্যবাগানে চিন্তার বৃক্ষ জন্মে রাত্রির বীজ থেকে, বিষাক্ত নিঃশ্বাসের প্রাণীর কাঁটার জিহ্বায় হাসে প্রতারণার পরাগ, ঈর্ষা পোষে কৃত্রিমতায়, বিদ্বেষের

Leave a Reply