শোকে কাতর মুসলিম জাতি

0

শোকে কাতর মুসলিম জাতি
মোঃ রুহুল আমিন

ফোরাত নদীর পানি দেখে
হোসেনের বুক ফাটে,
পানির জন্য হাহাকার আজ
কাতর ফোরাত মাঠে।

দেয়নি তবু পানির ফোঁটা
একটু তাদের মুখে,
খঞ্জর ঝংকার দানব রূপে
আঘাত হানে বুকে।

হোসেন রক্তে ফোরাত নদী
রক্তের বন্যা বয়ে,
বুকের বাছার পানির কাতর
যাচ্ছে হোসেন স’য়ে।

মহরম মাস শহীদের সেই
রক্তে রাঙা দেহ,
ক্যামনে ভুলবে এমন নির্মম
মুসলিম উম্মা কেহ।

আশুরায় যে হারায় মানিক
হোসেন মাতা কাঁদে,
জীবন দিলো নির্মম ভাবে
ইয়াজিদের ফাঁদে।

হোসেনের বুক বর্শা তীরে
দেহ জর্জর করে
মস্তক দেখে ইয়াজিদ তাই
ভীতু হয়ে পরে।

হোসেন ন্যায়ের প্রতীক হয়ে
মুসলিম হৃদে আছে,
মাথা নত ——-করবো না তো
অসত্যের’ই কাছে,

যুগের পরে যুগ যুগ ধরে
স্মরণ করে যাবে,
কারবালার ওই প্রান্তর থেকে
মুসলিম শক্তি পাবে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বনলতা এক্সপ্রেস- লেখক ডট মি

বনলতা এক্সপ্রেস মুভি রিভিউ: জীবনের স্টেশনে সম্পর্কের এক মায়াবী যাত্রা

রেলগাড়ির ঝকঝক শব্দ আর জানালার বাইরে বয়ে চলা অন্ধকার রাত—এই প্রেক্ষাপটে যদি একদল মানুষের বিচিত্র জীবনের গল্প বলা হয়, তবে

ঘর জামাই কবিতা আফছানা খানম অথৈ

কবিতা ঘর জামাই আফছানা খানম অথৈ ঘর জামাই ঘরে থাকে বউয়ের বাপের বাড়ি স্ত্রীর পাশে দিবানিশি করে ছড়াছড়ি। বউয়ের হুকুম

কবিতা ঈদের আনন্দ আফছানা খানম অথৈ

#কবিতা ঈদের আনন্দ আফছানা খানম অথৈ রমজানের সেই সিয়াম শেষে এলো খুশির দিন চাঁদের হাসি আকাশ জুড়ে ভাসে রঙিন ঋন।

কবিতা রোজা আফছানা খানম অথৈ

#কবিতা রোজা আফছানা খানম অথৈ রোজার দিনে সবার মনে নামে শান্তির ছায়া ক্ষুধা তৃষ্ণা সহ্য করে পাই আল্লাহর মায়া। সাহরির

2 Replies to “শোকে কাতর মুসলিম জাতি”

Leave a Reply