বঙ্গ দেশের গল্প

0

শোনো খোকা খুকি সবে
বঙ্গ দেশের গল্প,
ছন্দ ছড়ায় দেশের কথা
জানো অল্প অল্প।

পুর্ব পশ্চিম দুই নামেতে
ছিল একটা দেশ,
স্বার্থ নিয়ে ঝগড়া বাঁধে
জটিল হলো রেষ।

উনিশ শত বায়ান্ন সাল
রাজ পথেতে যায়,
পূর্ব বাংলায় রাষ্ট্রভাষা
বাংলা ভাষা চায়।

দাবি আদায় করতে গিয়ে
ঝরে কতো প্রাণ,
জীবন দিয়ে দেশের ভাষা
বাংলা ভাষা পান।

উনিশ শত একাত্তর সাল
দেশটা হবে ভাগ,
পূর্ব বাংলায় সবাই মিলে
দিলো যুদ্ধের ডাক।

পাক বাহিনী উৎখাত করে
মুক্তি যোদ্ধা গণ,
বিজয় নিয়ে ফিরবে ঘরে
করে সবাই পণ।

বিজয় পেলো ন’মাস পরে
যুদ্ধের হলো শেষ,
স্বাধীন দেশে সেদিন থেকে
থাকছি তবে বেশ।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বিবেক-অন্ধ জাতি

কালিমার ওই মর্ম বেদীন ওরা বুঝলো ঠিক। বিপথগামী জাতির প্রতি ছড়াল শত ধিক। এই কালিমার নিশান রেখে অন্য নিশান ধরে,

শিক্ষক ও সংস্কৃতি

সংস্কৃতি যে মনের আলো জাগায় নতুন দীপ্তি, তা ছাড়া কি শিক্ষকতায় আসবে মনের তৃপ্তি? মনন মাঝে শিল্প নাচে মেটায় প্রাণের

অন্তরালে তুমি

প্রভু তুমি সব জায়গায় আছো জানি তাও, পাগল হয়ে তোমায় খুঁজি একটু দেখা দাও। বুকের মাঝে আছো প্রভু জীবন-স্বামী হয়ে,

অনুতাপের সিজদা

সারা জীবন সিজদা দিলাম প্রভুর পাওয়ার তরে, আসল সিজদা হয়নি দেওয়া রইলো কাযা পড়ে। বাহির পানে রইলো নজর ভেতর ছিল

Leave a Reply