এক মুঠো স্বপ্ন – ভাস্কর পাল

0

এক মুঠো স্বপ্ন

  • ভাস্কর পাল

 

অপমানের বোঝায় ভেঙেছে মন যতবারই

চেয়েছে বেহায়া মন দেখতে স্বপ্ন ততবারই;

হারাচ্ছে সেই মানুষ গুলো, যারা স্বপ্ন দেখতে বলেছিল

হারায়নি তবুও বোঝা বোঝা কত বানী যা দিয়েছিল।

 

আগুনের আঁচে স্বপ্ন আজ উত্তপ্ত, খুবই জ্বলন্ত,,

আকাশের বুকে মাথা রেখে শুনি চারিদিক স্তব্ধ।

নদীর গহ্বরে সোনা যায় কতই না আর্তনাদ,

বাস্তব গুলো দেখতে শিখিয়েছে এনেছে স্বপ্নের ডাক।।

 

গ্রীষ্মের তাপে ফাটছে মাটির শির,

জমছে বুকেতে স্বপ্নের অজস্র ভিড়,,

শিরায় শিরায় উত্তপ্ত কত বাক্য হাজারও

গোপন কুঠুরিতে জমেছে শব্দের পাহাড়ও।

 

হাতের মুঠোয় স্বপ্ন কত, খেলছে লুকোচুরি

ছুঁতে গেলেই হারিয়ে যায়, পালিয়ে নেয় ছুটি।।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply