দিগন্তের ওপারে – ভাস্কর পাল

0

দিগন্তের ওপারে

  • ভাস্কর পাল

 

নীলিমাচ্ছন্ন এ দিগন্ত পরশিছে হৃদয়ে

ভাসাইয়া অনুভূতি বিস্তৃত দিগন্তে

কত অজানাই না গোপনে রয়েছে

কত স্তব্ধতার ছোঁয়া মিলিবে-

শেষহীন ঐ দিগন্তের ওপারে।।

 

এ দিগন্ত বিস্তৃত দূর হতে বহু দূরে

শেষ হয়েছে কোথা, নাহি খোঁজ মেলে।

দিগন্তের ওপারে নাহি আছে জানা

ঘোর অন্ধকারে লুকিয়ে কত কল্পনা অজানা।।

 

ভূ-ধরাতল হতে নীলিমা, নাহি কোনো সীমানা

সৃষ্টি কেমন করে কেউ তাহা জানে না।

কেবলই কৌতূহল কেবলই অজানা,

দিগন্তের ওপারে আছে কোনো সীমানা!!

নাহি মেলে চিহ্ন নাহি তার ঠিকানা।।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

লোক দেখানো ইবাদত

মসজিদেরই জায়নামাজে কপাল ঠুকে আমি মনের মধ্যে দুশমনিভাব ভাবছি একে দামি, বের হয়ে ফের ডুব দেই সব পাপাচারের কাজে দিন

না বলা কিছু কথা

শেষ সময়ে ছিলাম মোরা বিদায়ের পরিবেশে, প্রাণ জুড়ানো তেলাওয়াত, আর হৃদয়ের উচ্ছ্বাসে।   দেখেছি আমি, সবচেয়ে দামি বিরল প্রতিভার মেলা,

Leave a Reply