কোন একজনা

0

আমার ভালবাসার  নাম ‘সুন্দর ‘। সে সুন্দর করে হাসে, সুন্দর করে গান গায়, সুন্দর করে ছবি আঁকে। সবচেয়ে সুন্দর তার নাচ। একদিন বললাম, আমাকে একটি  নাচ দেখাওতো।সে আমাকে একটি অপরূপ সুন্দর নাচ দেখিয়েছিল।আমার কি যে ভাল লেগেছিল তা আমি কেমন করে বোঝাব!

 

সে যদি কখনও কাশ্মীর যায় আমাকে সাথে করে নিয়ে যায়। বলে, এ ফুলটি দেখতো!

 

সে কখনও রিক্সায় চড়লে আমাকে বাদ দেয়না।বলে তুমি যদি রিক্সায় না থাক আমার সফরটাই মিথ্যে হয়ে যাবে।

 

সে কখনও ঘাস দেখে হাসেনা।একদিন একটি ঘাস দেখে হেসে উঠল। বললাম, কেন? বলল, ঘাসটি দেখতে ঠিক তোমার মত!

 

সে কখনও বধির লোক দেখে হাসেনা।বলে, লোকটা ঠিক তোমার মত, কিছু বোঝেনা!

 

তাকে বললাম একদিন আমাকে চাঁদে নিয়ে যেতে।বলে, নিতেতো চাই কিন্তু সে সামর্থ্য কোথায়!

 

সে বলেছে, চাঁদের বুড়ি একদিন নাকি মাটিতে নামবে, সেদিন আমাকে নাকি তেরশ তের বছরের পুরনো জাম পিঠা খাওয়াবে!

 

সে যদি কখনও কবরের পাশে দাঁড়ায় বলে, তুমি আমার পাশে থাক তানাহলে আমার পরজনমে কোন আলোক ফুল ফুটবেনা!

 

এখন আমি কি করব সেটাই ভাবছি। আমি সিদ্ধান্ত নিয়েছি তার একটি নতুন নাম রাখব ;সে নামে তাকে যদি কেউ ডাকে তাকে ধন্য বলব।

 

 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা মহাপুরুষ আফছানা খানম অথৈ

#কবিতা মহাপুরুষ আফছানা খানম অথৈ স্ত্রীর চোখে স্বামী হলো মহাপুরুষ ভাই মনে প্রাণে ভালোবাসে ছলনা করেনা তাই। নিজে কষ্ট সহ্য

গল্প কাবিন ব্যবসা আফছানা খানম অথৈ

#গল্প কাবিন ব্যবসা আফছানা খানম অথৈ #education #school #summerfun #storytelling শিল্পপতি আরিফ হায়দার সবেমাত্র ব্যবসার হাল ধরেছেন।বিদেশ থেকে ডিগ্রী নেয়া

চলে রক্তের খেলা

জগৎ জুড়ে বর্ণ শ্রেণীর শুধুই বিভেদ চলে, কেউবা খুশি কেউবা কাঁদে জাতি তাহার ফলে। মানুষ মরলে খোঁজে আগে জাতের চিহ্ন

লাশ খাটিয়া

এই বসুধার মায়ায় পড়ে দিচ্ছি উজাড় করে, একলা যাবো শূন্য হাতে মাটির গহীন ঘরে। নিথর দেহে রইবো পড়ে কেউ নিবে

Leave a Reply