চাঁদার হাটের মেলা

0

মোদের দেশে চাঁদা দাবি
রক্তে গেছে মিশে,
চাঁদার জন্যে দেখি কতো
মারে মানুষ পিষে।

ভিন্ন নামেই ভিন্ন ভাবেই
তোলে সবাই চাঁদা,
আবেগ বশে মায়ার বশে
চাঁদায় মানুষ বাঁধা।

ধর্মের নামে রাজনীতিতে
মাসিক চাঁদা আছে,
চাঁদার টাকা তোলা রবে
বলে রবের কাছে।

কিশোর হাতে রুমাল দিয়ে
চাঁদার টাকা তোলে,
গাছের গায়ে লটকানো ওই
চাঁদার বাক্স খোলে।

ধর্মের কথার বয়ান শুনতে
চাঁদার রশিদ দেয়,
বাজেট টাকা তুলতে তবে
জনের থেকে নেয়।

ওরশ এলে সুবাস ছড়ায়
আগরবাতি দিয়ে,
ভক্তের হৃদয় শীতল করে
চাঁদার টাকা নিয়ে,

রাস্তার ধারে বণিকগণের
চাঁদা দিতে হবে,
দিলে চাঁদা নিয়ম মেনেই
ব্যবসা চলে তবে।

খেলার জন্যে পোশাক নিতে
নেতার কাছে যায়,
লম্বা একটা ……বাজেট কষে
চাঁদার টাকা চায়।

ছোট্ট থেকেই চাঁদার টাকা
তোলার ধরায় নেশা,
বড় হলেই সেই নেশায় কে
বানায় নিচ্ছে পেশা।

চাঁদার নেশার পেশা গণে
আছে নানান দলে,
দলের থেকে পাচ্ছে সাপোর্ট
বুক ফুলিয়ে চলে।

চাঁদার জন্যে কতো মানুষ
হচ্ছে আজি লাশ,
চাঁদাবাজি আইনের আজ
কাটিয়ে যায় পাশ।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

দ্বিত্ব

দ্বিত্ব বিপ্রতীপ অপু কী ব্যাপার এমন স্তব্ধ হয়ে বসে আছো ক্যানো? অফিস থেকে ফিরে নিজের রুমে ঢুকে স্বামীকে রকিং চেয়ারে

গল্প

#গল্প রূপকথা আফছানা খানম অথৈ পৃথিবীর সব প্রেমই কি পূর্ণতা পায়? কিছু প্রেম জন্ম নেয় শুধু হৃদয়ের গোপন কুঠুরিতে, নিঃশব্দে

অনন্ত প্রস্থান

কিসের জন্য এই ধরাতে মানুষ রূপে আসা, যেতেই হবে জেনেও তবে বাঁধো মোহের বাসা। মিথ্যে মায়ার এই বাঁধনে বৃথাই মরি

Leave a Reply