পূত রজনী

0

সামনে আসছে শবে কদর
উত্তম একটা রাত,
পাপ কালিমা মুছতে আজি
উঠাও দুটি হাত।

রোজার মাসে কদর রাতে
কোরান নাজিল হয়,
উত্তম রাতে মুসলিম উম্মাহ্
প্রার্থনায় যে রয়।

অধিক সোয়াব পাওয়া যাবে
ভরবে নেকী আজ,
কদর রাতে….. চাইতে ক্ষমা
নেইতো কোনো লাজ।

শবে কদর হাজার রাতের
চেয়ে উত্তম ভাই,
মুসলিম উম্মাহ্ নেক আমলে
ভরবে নেকী তাই।

রোজার মাসে শেষের দশে
বেজোড় রাতে রয়,
পাক কোরানের নির্দেশ মতে
শবে কদর হয়।

মুসলিম উম্মাহ্ তালাশ করে
আমল গুণে পেতে,
গভীর রাতে মশগুল বান্দা
প্রভুর প্রেমে মেতে।

আসমান থেকে ধরায় নামে
ফেরেস্তা এই রাতে,
পূত রজনী আঞ্জাম করতে
থাকে বান্দার সাথে।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গাছ লাগাই, দেশ বাঁচাই

আজকে দিনে সবাই মিলে সবুজ রঙে মাখ, দেশ বাঁচাতে গাছের চারা যতন করে রাখ। সবুজ ডালে ফুলের কুঁড়ি মেলবে দুটি

হাসির হাট

হৈ-চৈ আর হাসির চোটে ঘুম উড়েছে ভাই, এমন মজার কাণ্ড শুনে হাসেনি কেউ নাই। মথুর বাবু হাসতে গিয়ে খেলেন বিষম

সত্যের জয় বার্তা

দেশের মানুষ অপরাধীর স্বচ্ছ বিচার চায়, ভুল করেছে যে মানুষটি কঠিন শাস্তি পায়। আইন সবার জন্য সমান নিয়ম মেনে চলে,

ভাসমান সত্য

ওল্টায় পাতা স্মৃতির খাতা চ্যানেল জুড়ে ঝড়, কয়েক দিনেই কর্পূরের মতো উবে ক্ষোভের জোর। নতুন খবর আসার সাথে পুরনো হয়

Leave a Reply